বার কোড পড়া যাবে সেলফোনে
মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ধরনের পন্যের বার কোড পড়া যাবে। নতুন ধরনের একটি সফটঅয়্যার এ কাজ করতে সহায়তা করবে। সফটঅয়্যারটি ইন্টারনেটের মাধ্যমে কলআপ ভিডিও, ছবি এবং টেক্সট আকারে তথ্যগুলো সরবরাহ করবে।
মিডিয়া বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তি বর্তমানে এশিয়ার কিছু দেশে চালু করা হয়েছে এবং মার্কিন যুক্তরাস্ট্রে এর উপর আরও কাজ করা হচ্ছে। ফলে মোবাইল ফোন হয়ে উঠছে এক ধরনের ডিজিটাল রিমোট কন্ট্রোল।
ঘটনাটি অনেকটা সায়েন্স ফিকশন চলচিত্রের মত। যেমন গাড়ি চালিয়ে যাওয়ার পথে কোন পন্যের বিজ্ঞাপনের দিকে তাক করে একটি বোতাম টিপে দিলে ফোনের স্ক্রিনে সেই দ্রব্যের মূল্যসহ বিভিন্ন ধরনের তথ্য দেখা যাবে।
জাপানের ম্যাকডোনাল্ডে ক্রেতারা কাগজে মোড়ানো হটডগের দিকে মোবাইল তাক করে তার মূল্য এবং এর খাদ্যগুন সম্পর্কে জানতে পারছেন। এছাড়াও বিভিন্ন বিলবোর্ড এবং ম্যাগাজিনের বিজ্ঞাপনের দিকে মোবাইল তাক করে বোতাম টিপে তারা সেই পন্যের দাম এবং উপযোগিতা সম্পর্কে জানতে পারছেন। এমনকি প্লেনের টিকিট কাটাও সম্ভব এ প্রযুক্তি ব্যবহার করে।
যুক্তরাস্ট্রের বিজ্ঞাপনদাতারা এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু যুক্তরাস্ট্রের হ্যান্ডসেটগুলোতে এ কাজের জন্য কোন সফটঅয়্যার থাকেনা। ইউজারদের এ ধরনের সুবিধা পেতে ইন্টারনেট থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে।
চারকোনা আকৃতির সাদা কালো মোজাইক করা নতুন জেনারেশনের এ বারকোডে প্রচলিত বারকোডের চেয়ে বেশি তথ্য থাকবে।
যুক্তরাস্ট্রের কিছু জায়গায় ড্রাইভারদের লাইসেন্সে ও মেইলিং লেভেলে এ ধরনের বার কোড ব্যাবহার করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহার হচ্ছে বানিজ্যিক ভাবে।
