তোশাখানা জাদুঘর
বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের পাশে বৃহস্পতিবার ‘আধুনিক রাষ্ট্রীয় তোশাখানা ভবন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তাদের রাষ্ট্রীয়ভাবে পাওয়া সব পুরস্কার প্রদর্শিত হবে।
