ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগার
ঐতিহাসিক বিভিন্ন ঘটনার সাক্ষী ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগার। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৫, ২৬ ও ২৭ মার্চ এই কারাগারে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত অংশে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করছে কারা কর্তৃপক্ষ। ওই তিন দিন কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। ছবি: তানভীর আহাম্মেদ
