আরএফইডির নেতৃত্বে জেবেল-ইকরাম
ভোট শুরুর আগে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভা হয়।
নির্বাচন কমিশনের খবর সংগ্রহে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটি নির্বাচিত হয়েছে।
নতুন কার্যনির্বাহী কমিটিতে দৈনিক যুগান্তরের কাজী জেবেল সভাপতি এবং বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের ইকরাম-উদ দৌলা সাধারণ সম্পাদক হয়েছেন।
রোববার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংগঠনের সদস্যদের ভোটে এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ২০২৬ এর নির্বাচন হয়।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী ফরিদ আহমদ (বৈশাখী টিভি); যুগ্ম সাধারণ সম্পাদক এম এম লিংকন (বাংলাবাজার পত্রিকা), অর্থ সম্পাদক এস এম নাঈম (আরটিএনএন), সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন (টাইমস অব বাংলাদেশ), দপ্তর সম্পাদক নাজনীন আক্তার লাকী (সারাবাংলা ডটনেট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন তোফাজ্জাল হোসেন (সময় টেলিভিশন)।
নির্বাচিত সদস্যরা হলেন- মো. বেলায়েত হোসেন (এখন টিভি), মহিউদ্দিন আলমগীর জুয়েল (ডেইলি স্টার), রিয়াজ হোসেন (দেশ রূপান্তর), মাসুদ রায়হান পলাশ (কালের কণ্ঠ) ও মো. জাহিদুল ইসলাম (আমার দেশ)।
বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
নির্বাচন ও গণতন্ত্র বিষয়ে আরএফইডির প্রয়াত সদস্য সাংবাদিক হোসাইন জাকিরের নামে ২০২৪ সালে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড চালু করে আরএফইডি।
নির্বাচন ও গণতন্ত্র শীর্ষক বিষয়ে টেলিভিশন ক্যাটাগরিতে এবার পুরস্কার পেয়েছেন কাজী ফরিদ আহমদ (বৈশাখী টিভি), প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে মো. আল আমিন (টাইমস অব বাংলাদেশ), অনলাইন ক্যাটাগরিতে ইকরাম-উদ দৌলা (বাংলানিউজটোয়েন্টিফোরডটকম) ।
তাদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ভোট শুরুর আগে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভা হয়।
পুরনো খবর
