১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সারাবছর ধরে স্থানীয় সরকার নির্বাচন হবে: ইসি মাছউদ

“দলীয় প্রতীক, নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি।”

সারাবছর ধরে স্থানীয় সরকার নির্বাচন হবে: ইসি মাছউদ
নির্বাচনার কমিশনার আবদুর রহমানেল মাছউদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 02:15 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচনার কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ঈদের পর থেকে সারাবছর ধরে স্থানীয় সরকার নির্বাচন হবে।

রোববার নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইড এর বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের ‘কোনো অবসর নেই’ মন্তব্য করে আবদুর রহমানেল মাছউদ বলেন, সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে, তা আয়োজন করতে হবে।

"ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হবে। দলীয় প্রতীক, নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।"

এ নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশনের একটি বড় অংশ সাংবাদিকরা। সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে তার সমালোচনা করেন, আরও ভালো কীভাবে করা যায় তা তুলে ধরেন। 

"ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে। সবাই বলেছেন এ নির্বাচন ভালো হয়েছে। তবে ভালোর কোনো শেষ নেই, আমরা আরও ভালো করতে চাই।"

পুরনো খবর

স্থানীয় সরকারে নির্দলীয় নাকি দলীয় প্রতীকে ভোটসিদ্ধান্ত সংসদের