Published : 03 Aug 2026, 12:48 AM
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন— টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাত সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান। সাংগঠনিক সম্পাদক পদে আছেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসনাইন ইমতিয়াজ।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক সমীর কুমার দে, ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শুভ খান। এই কমিটি ২০২৮ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবে।
গত বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সভা এবং নতুন নেতৃত্ব বাছাই করা হয়।