২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারলে সরে দাঁড়াবেন হিডিঙ্ক

লাটভিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচ হারলেই নেদারল্যান্ডসের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন গাস হিডিঙ্ক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে হিডিঙ্ক নিজেই এই ঘোষণা দেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 04:44 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

১৬ নভেম্বর দেশের মাটিতে লাটভিয়ার বিপক্ষে খেলবে ইউরো ২০১৬ বাছাইপর্বে 'এ' গ্রুপে তৃতীয় স্থানে (৩ পয়েন্ট) থাকা নেদারল্যান্ডস।

৩ ম্যাচ থেকে পুরো ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আইসল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেক প্রজাতন্ত্র। আর ২ পয়েন্ট নিয়ে লাটভিয়া আছে চতুর্থ স্থানে।

গ্রুপের পরবর্তী ম্যাচগুলো জিততে না পারলে বাছাইপর্ব উতরাতে না পারার ঝুঁকিতে পড়বে তৃতীয় হয়ে ব্রাজিল বিশ্বকাপ শেষ করা নেদারল্যান্ডস। এ কারণেই হয়তো হিডিঙ্কের এই সিদ্ধান্ত।

“লাটভিয়ার বিপক্ষে আমরা হেরে গেলে আমি যৌক্তিক পদক্ষেপ নেব। আমি খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে আলাপ করিনি। আমার কাছে ড্রও গ্রহনযোগ্য নয়।”

ডাচ দলে হিডিঙ্কের দ্বিতীয় মেয়াদটা সমস্যার মধ্য দিয়েই কাটছে। ইউরো বাছাইপর্বে সেপ্টেম্বর ও অক্টোবরে যথাক্রমে চেক প্রজাতন্ত্র ও আইসল্যান্ডের কাছে হারে তারা।

সবকিছুর পরও ৬ দলের এই গ্রুপ থেকে বাছাইপর্ব উতরানোর ব্যাপারে আত্মবিশ্বাসী হিডিঙ্ক।
হিডিঙ্কের অধীনে ১৯৯৮ বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস।