কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০
কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার উপজেলার কমলাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ভাংচুরের ঘটনাও ঘটে।
স্থানীয় বিএনপি সমর্থক শামসুদ্দিন মাস্টার ও আওয়ামী লীগের জালাল উদ্দিনের পক্ষ এ সংঘর্ষে জড়ায়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সুত্রপাত। সংঘর্ষে ওই গ্রামের অন্তত ১০টি বাড়িতে ভাংচুর হয়।”
কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নব কুমার জানান, সংঘর্ষে আহত ১০ জন হাসপাতালে আসেন।এদের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা হাসপাতালে ভর্তি।
এলাকার পরিস্থিতি নিয়ন্ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা বেলায়েত।
