২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের শিক্ষার্থীদের নৈতিকতা শেখাতে নির্দেশনা

অ্যাসেমব্লি বা ক্লাস শুরুর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০ মিনিট করে নৈতিকতা শেখানোর নির্দেশ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 10:58 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রোববার এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগে দৈনিক সমাবেশে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করার নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না।

“এতে দেশের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য-উদ্দেশ্য অর্জন ব্যহত হচ্ছে।”

পরিপত্রে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নৈতিকতা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অ্যাসেমব্লির সময় অথবা ক্লাস শুরুর আগে ১০ মিনিট নৈতিকতা সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হবে।

“প্যারেন্টস ডে’র অনুষ্ঠানে নৈতিকতার বিষয়টি আলোচনা করতে হবে।”

এছাড়া বিদ্যালয়ের প্রতি শিফটের ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করাতেও পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়েছে।