আইজিসিসি’র নতুন ক্লাস
ইয়োগা, ভারতীয় শাস্ত্রীয় সংগীত, তবলা, ভরতনাট্যম, মনিপুরি নৃত্য ও চিত্রকলা প্রশিক্ষণের নতুন সময়সূচী প্রকাশ করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার।
সবগুলো ক্লাশ ২২ জুন থেকে শুরু হয়ে চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। শুধু মনিপুরি নৃত্য প্রশিক্ষণ চলবে এক বছর।
আর এই প্রশিক্ষণে অংশ নিতে হলে আইজিসিসি’র গুলশান বা ধানমণ্ডি শাখা থেকে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে। ফর্ম বিতরণ ও রেজিস্ট্রেশন ১৬ জুন থেকে ৩০ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
গুলশানের ঠিকানা: বাড়ি ৩৫, রোড ২৪, গুলশান ১। ধানমণ্ডির ঠিকানা: বাড়ি ২৪, রোড ২, ধানমণ্ডি।
প্রতি ব্যাচে ইয়োগা এবং চিত্রকলায় নেওয়া হবে ২৫জন, ভারতীয় শাস্ত্রী কণ্ঠসংগীত ও তবলায় নেওয়া হবে ২০জন। হিন্দি ভাষা, ভরতনাট্যম এবং মনিপুরি নৃত্যের প্রশিক্ষণে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে নেওয়া হবে।
এই সব প্রশিক্ষণের জন্য জনপ্রতি খরচ হল:
ইয়োগা ২ হাজার টাকা। ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠসংগীত ১ হাজার টাকা। তবলা ১ হাজার টাকা। ভরতনাট্যম ১ হাজার টাকা। হিন্দি ভাষা প্রশিক্ষণ ৫শ’ টাকা। চিত্রকলা ১ হাজার টাকা।
মনিপুরি নৃত্যের জন্য প্রাথমিকভাবে ১ হাজার টাকা দিতে হবে। আর প্রশিক্ষণ চলার সময় প্রতি মাসে দিতে হবে ৬শ’ টাকা। এছাড়া নতুন ছাত্রদের পরিচয়পত্রের জন্য ১শ’ টাকা দিতে হবে।
