২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানদোস মাস্টার গ্রিলার্স চ্যালেঞ্জ

বাছাই করা চার গ্রিলার ‘ইন্টারন্যাশনাল গ্রিলার্স চ্যালেঞ্জ’য়ে অংশ নেবেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 06:26 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

নানদোস একটি সাউথ আফ্রিকান চেইন রেস্টুরেন্ট, যা বাংলাদেশে নিয়ে এসেছে এমজিএইচ গ্রুপ। সম্প্রতি নানদোস তাদের গুলশান আউটলেটে আয়োজন করল ‘মাস্টার গ্রিলার্স চ্যালেঞ্জ’। এটা বাংলাদেশের গ্রিলার্স চ্যালেঞ্জ এর ফাইনাল রাউন্ড।

বিজয়ীরা বিশ্বের সবগুলো নানদোসের গ্রিলার্সদের নিয়ে কানাডার ভ্যানকুভেরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্টারন্যাশনাল গ্রিলার্স চ্যালেঞ্জ’য়ে সরাসরি অংশ নেবেন।

এই পুরো আয়োজন ব্যতিক্রমধর্মী, যেখানে পুরো এক মাস ধরে নানদোস বাংলাদেশের গ্রিলাররা নিজেদেরকে আন্তর্জাতিক মানের জন্য তৈরি করেছেন। বিখ্যাত পেরি-পেরি চিকেনের আসল স্বাদ নিয়ে আসতে তারা ব্যয় করেছেন ঘণ্টার পর ঘণ্টা। এর মাধ্যমেই নানদোস প্রাথমিকভাবে তাদের চারটি আউটলেট থেকে বাছাই করেছে চার গ্রিলারকে।

বিচারক হিসেবে চারটি আউটলেট থেকে দৈবচয়ন ভিত্তিতে নির্ধারণ করা বেশ কয়েকজন অতিথি। অন্যান্য বিচারকের মধ্যে ছিলেন শেফ, ক্রিকেটার, গায়িকা, উপস্থাপিকা এবং আরও অনেকে।

এই বাছাই প্রক্রিয়া শুরু হয় নানদোসের চারটি আউটলেটে। সেখান থেকে উঠে আসা চার গ্রিলারকে একটি আস্ত মুরগির সঙ্গে দেওয়া হয় পুরো রান্নাঘর।

বিজবিচারকরা সেই পেরি পেরি চিকেন খেয়ে রায় দেবেন কার বানানো পেরি-পেরি চিকেন হয়েছে অথেনটিক এবং স্বাদে সেরা। তিনি যাবেন  ‘ওয়ার্ল্ডস বেস্ট গ্রিলার’ প্রতিযোগীতায়। প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে। এরকম একটি আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।