২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালুয়া রুটির আয়োজন

যদি তৈরি করার সময় না থাকে তবে দোকান থেকে কিনে নিতে পারেন।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 07:01 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

শবেবরাত উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন সুপার শপ এবং মিষ্টির দোকানগুলোতে থাকছে বিভিন্ন রকম হালুয়া-রুটির আয়োজন।

রাজধানীর অ্যাগোরা, স্বপ্ন, মীনা বাজার ইত্যাদি দোকানগুলোতে বসানো হয়েছে হালুয়া কর্নার। বিভিন্ন ধরনের হালুয়ার প্যাকেট বিক্রি হচ্ছে এই হালুয়া কর্নারে। পরিমাণ ভেদে গাজরের হালুয়ার দাম পড়বে ১২০ থেকে ১৫৮ টাকা। বুটের হালুয়ার দাম ১৫৮ থেকে ৩০৮ টাকা। হাবশি হালুয়া ১৭৮ থেকে ৩৪৮ টাকা। শাহি পেঁপের হালুয়া ১৬০ টাকা। বাদামের হালুয়া ৩৫০ টাকা। নেশেস্তা হালুয়া ১৫৫ টাকা। ডিমের হালুয়া ২৫০ টাকা। পেশোয়ারি হালুয়া ১৫৮ টাকা। এছাড়াও নারিকেল ও গাজরের লাড্ডুর প্যাকেট পাবেন ২১৫ টাকায়।

এছাড়াও রাজধানীর ছোট-বড় প্রায় সবগুলো মিষ্টির দোকানেই থাকছে হালুয়ার আয়োজন।

খাজানা মিঠাই’তে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের হালুয়া। ছানা-ডাল, মিষ্টি কুমড়া ও মুগ ডালের হালুয়া প্রতি কেজি ৭শ’ টাকা। আনারস ও গাজরের হালুয়ার দাম কেজি প্রতি সাড়ে ৭শ’ টাকা।

এছাড়াও থাকছে আমের সন্দেশ, দাম কেজি প্রতি ৭শ’ টাকা।

প্রিমিয়াম সুইটসে আছে ১২ ধরনের হালুয়া। একগুলো কেজি হিসেবে দাম নির্ধারণ করা হয়েছে।

আনজির হালুয়া ১ হাজার ৬শ’ ৫০ টাকা। কাঠবাদামের হালুয়া ১ হাজার ৪শ’ ২৫ টাকা। পেস্তাবাদামের হালুয়া ১ হাজার ৬শ’ টাকা। কাজুবাদামের হালুয়া ১ হাজার ৪শ’ ২৫ টাকা। নবরত্ন হালুয়া ১ হাজার ৩শ’ টাকা। প্রিমিয়াম স্পেশাল হালুয়া ২ হাজার টাকা। মাসকট হালুয়া ৮শ’ টাকা। ফলের হালুয়া সাড়ে ৮শ’ টাকা। ব্রাউনি হালুয়া ১ হাজার টাকা। নারিকেলের হালুয়া ১ হাজার টাকা। গাজরের হালুয়া ১ হাজার টাকা। মিষ্টি কুমড়ার হালুয়া ১ হাজার টাকা। এছাড়াও কয়েক ধরনের হালুয়ার প্যাকেজ পাওয়া যাবে সাড়ে ৯শ’ থেকে ২ হাজার ৪শ’ ৫০ টাকায়।

এছাড়াও রস, বনফুল, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, মুসলিম সুইটস, আলিবাবা সুইটস ইত্যাদি মিষ্টির দোকানগুলোতেও থাকছে হালুয়ার আয়োজন।

পুরান ঢাকার চানখারপুল, নাজিরা বাজার, লালবাগ, শাখারি বাজার এলাকায় শবেবরাতের দিনে বসে হালুয়া-রুটির পসরা। শুধু মিষ্টির দোকানগুলোই নয় পুরান ঢাকার চায়ের দোকান, মুদি দোকানগুলোর সামনে টেবিল পেতে হালুয়া বিক্রি করেন অনেকেই।

গাজর, সুজি, বিভিন্ন ধরনের ডাল, কুমড়া, বাদাম, পেঁপে, তিলের হালুয়া পাওয়া যাবে এই দোকানগুলোতে। এই এলাকার হালুয়া-রুটির আয়োজনের একটি ব্যতিক্রমী বিষয় হল মাছ, ফুল ইত্যাদি বিভিন্ন আকৃতিতে তৈরি রুটি। রুটিগুলো আবার বিক্রি হয় কেজি হিসেবে, দাম একশ থেকে দেড়শ টাকা।