কোথায় কী!
ছবি প্রতিযোগিতা ছাড়াও চলছে গ্রীষ্মকালীন আয়োজন ও বিশেষ ‘ব্রাইডাল প্যাকেজ’।
হেয়ারোবিক্স ব্রাইডাল ও মিউনি’স ব্রাইডালের আয়োজন
গ্রীষ্ম উপলক্ষ্যে হেয়ারোবিক্স ব্রাইডাল ও মিউনি’স ব্রাইডাল নিয়ে এসেছে তিনটি বিশেষ প্যাকেজ। ‘সামার অফার’ নামে এই আয়োজন চলবে মে মাস জুরে।
অফার ১-এর মূল্য ১৫৫০ টাকা। এ অফারে পাওয়া যাবে হার্বাল বা সানবার্ন ফেইশল, হেয়ার প্রটিন ট্রিটমেন্ট, ম্যানিকিউর ও পেডিকিওর এবং থ্রেডিং।
অফার ২-এর মূল্য ২৫৫০ টাকা। এ অফারে নিজের পছন্দমতো যেকোনো একটি ফেইশল বেছে নেওয়া যাবে। পাওয়া যাবে নিজের পছন্দের যেকোনো একটি হেয়ার ট্রিটমেন্ট। ম্যানিকিউর এবং পেডিকিউর, ওয়াক্সিং, থ্রেডিং।
অফার ৩-এর মূল্য ৩৫৫০ টাকা। এ অফারে পাওয়া যাবে যেকোনো হেয়ার কাট এবং যেকোনো হেয়ার কালার।
শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে এই অফারের সুবিধা পাবেন গ্রাহকরা।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে ০১৭৪৬১৭৭২৩৩ নাম্বারে।
ফারজানা শাকিলের ‘সামার ব্রাইডাল প্যাকেজ’
পহেলা মে থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সামার ব্রাইডাল প্যাকেজ ঘোষণা করেছে। এই আয়োজনে নিজের পছন্দ ও চাহিদা অনুসারে প্যাকেজ বেছে নেওয়া যাবে। প্যাকেজের আওতায় বউ এবং তার স্বজনরা বিশেষ কিছু সুবিধা পাবেন। প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে, ধানমণ্ডি শাখা: ৯১১৬০৫৭, গুলশান শাখা: ৮৮১২২১৫, উত্তরা শাখা: ৮৯৫৩৪৩৬ নাম্বারে।
মায়াসির’য়ের ছাড়
দেশীয় ফ্যাশন ঘর ‘মায়াসির’-এর প্রতিটি শাখায় চলছে বিশেষ ছাড়। ১৫ই মে পর্যন্ত শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, গহনা ইত্যাদির উপর পাওয়া যাবে বিশেষ ছাড়।
আলোকচিত্র প্রতিযোগিতা
প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার জন্মদিন উপলক্ষ্যে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে ‘তরুণপল্লব’। একজন প্রতিযোগী প্রকৃতি নিয়ে দু’টি করে ছবি পাঠাতে পারবেন। তবে ছবি সম্পাদনা করে পাঠানো যাবে না। যে কেউ এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।
ছবির সঙ্গে প্রতিযোগীর নাম, ফোন নাম্বার, ঠিকানা ও ই-মেইল আইডি পাঠাতে হবে। ছবির মাপ আড়াই’শ পিক্সেল হতে হবে।
ছবি tarupallab@gmail. com ‘য়ে মেইল করতে হবে।
