মায়ের জন্য আয়োজন
মা দিবস উপলক্ষ্যে ব্যক্তিগতভাবে উপহার দেওয়া ছাড়াও অংশ নিতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানের নানান আয়োজনে।
মা আর সন্তানের সম্পর্ক বরাবরই মধুর। মায়ের প্রতি ভালোবাসা জানাতে নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই। তারপরও মায়ের জন্য একটি বিশেষ দিন বেছে নেওয়া হয়েছে। মে মাসের দ্বিতীয় রবিবার, দিনটি ধার্য বিশ্বের সব মায়েদের জন্য।
সন্তানদের প্রতি মায়ের ভালোবাসা এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। তবে সন্তানরা অনেকক্ষেত্রেই তার মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশে পিছিয়ে থাকে। তাই এই দিনে প্রায় মায়ের জন্য বিশেষ কিছু করা যেতেই পারে।
গৃহিনী ও শখের রাধুনী সায়মা সৈয়দ, তিনি নিজেও একজন মা। এই মা দিবসে, মাকে খুশির করতে তৈরি করেছেন মায়ের পছন্দের কেক। তার মতে, কেক দেখে মায়ের মুখে যে হাসি ফুটবে সেটাই তার সব থেকে বড় পাওয়া।
বর্তমান প্রজন্মের কাছে মা দিবস আর আগের প্রজন্মের কাছে মা-দিবস ও মায়ের জন্য উপহার নিয়ে কথা বলেন, দেশীয় ফ্যাশন ঘর ‘সাদাকালো’র কর্ণধার তাহসীনা শাহীন।
তিনি বলেন, “আমরা মা দিবস পালন করছি ১০ থেকে ১৫ বছর ধরে। তবে আমাদের সন্তানরা জন্ম থেকেই এই দিবস পেয়ে আসছে। বর্তমান প্রজন্ম মূলত স্কুল থেকে মা দিবসের অনুপ্রেরণা পায়। প্রতিবছরই স্কুলে মায়ের জন্য ছোট খাটো উপহার বানানো, কার্ড বানানো, রচনা লেখা ইত্যাদি আয়োজন করা হয়ে থাকে। আমার সন্তানরা প্রতিবছরই এই দিনে স্কুল থেকে ফেরার সময় আমার জন্য কার্ড বা ছবি নিয়ে আসে।”
“আমার সন্তান যদি আমাকে নিয়ে গল্প বা রচনা লেখে আমি তাতেই অনেক খুশি হই। তবে আমি যখন আমার মায়ের জন্য উপহার খুঁজি তখন ভেবে পাইনা কোন জিনিসটা আমার মায়ের প্রয়োজন আর সেটা ব্যবহার করতে পারবেন। তাই আমাদের উপহারের তালিকায় উঠে আসে মগ, শাড়ি, বেড কভার বা ক্রোকারিজ।” বলেন শাহীন।
অনেকেই প্রশ্ন তুলেন মা তো সব সময়ই মা, আলাদা দিন তো মাকে ভালোবাসতে প্রয়োজন হয় না। এ সম্পর্কে শাহীন বলেন, “আমার মা, সারাবছর জুরেই আমার মা। তবে তার জন্য যদি আলাদা করে একটি দিন ধার্য করা হয় তাতে আমি দোষের কিছু দেখি না। কারণ যতযাই হোক সব সময় মাকে সেভাবে সময় দেওয়া হয় না বা উপহারও দেওয়া হয় না। এই দিনটি উপলক্ষ্য করে মায়ের জন্য যদি বিশেষ কিছু করা যায় তবে মন্দ কি!”
মা দিবসে একেক বয়সী সন্তানরা তার মায়ের জন্য একেক ধরনের উপহার তৈরি করেন।
গাইনোকলজিস্ট ডা. লিন্ডা সুপর্ণা অধিকারী জানান, গত বছর বড় ছেলে তার জন্য একটি ছবি এঁকে নিয়ে এসেছিল স্কুল থেকে। এটি ছিল তার পাওয়া একটি সেরা উপহার।
আমাদের দেশীয় স্বংস্কৃতিতে ‘মা দিবস’ পালন হচ্ছে বেশ কিছু বছর ধরে। বর্তমানে প্রায় প্রতিটি দেশীয় ফ্যাশন ঘর এই দিনটির উদ্দেশ্যে মায়ের জন্য বিশেষ শাড়ি বা মগ বা অন্যান্য উপহারের আয়োজন করে থাকে।
তাহসীনা শাহিন বলেন, “মায়ের জন্য শাড়ি, ব্যাগ, ঘরের প্রয়োজনীয় কিছু বা মায়ের পছন্দের জিনিসই উপহার হিসেবে আদর্শ।”
এরকম উপহার দেওয়ার পাশাপাশি মা’কে নিয়ে যদি কোনো বিশেষ আয়োজনে যেতে চান তবে সেটারও ব্যবস্থা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।
ওয়েডিং ডায়েরি’র আয়োজন
মা দিবস উপলক্ষ্যে ওয়েডিং ডায়েরি স্টুডিও দিচ্ছে মাকে সঙ্গে নিয়ে ছবি তোলার বিশেষ প্যাকেজ অফার। প্রতি প্যাকেজেই রয়েছে মায়ের জন্য উপহার। ছবি তোলার এই আয়োজন চলবে ১০ থেকে ১৭ই মে পর্যন্ত। ওয়েডিং ডায়েরি বাংলাদেশের ফেইসবুক পেইজে যোগাযোগ করে বা বনানীতে তাদের নিজস্ব অফিসে সরাসরি গিয়ে যে কেউ এই অফারটি বুকিং দিতে পারবে। বিস্তারিত জানতে যোগাযোগ ০১৯৭৫৫৫৬৬৩৩।
প্রথম প্যাকেজ: এক রকম পোশাকে ৩০ মিনিট ফটোশুট। ডিভিডি’তে ২০টি ছবি। একটি মগে পছন্দের ছবি প্রিন্ট। মূল্য ১ হাজার ৫শ’ টাকা।
দ্বিতীয় প্যাকেজ: দুই রকম পোশাকে এক ঘণ্টা ফটোশুট। ডিভিডি’তে ৩০টি ছবি। একটি মগ/টি-শার্টে পছন্দের ছবি প্রিন্ট। মূল্য ৩ হাজার টাকা।
তৃতীয় প্যাকেজ: দুই ধরনের পোশাকে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে এক ঘণ্টা ফটোশুট সঙ্গে মায়ের জন্য ‘টাচআপ মেইকআপ’। ডিভিডি’তে ৫০টি ছবি ও একটি পোস্টার সাইজ ছবি। মূল্য ৫ হাজার টাকা।
নানদোস’য়ের আয়োজন
ঢাকার ‘নানদোস’য়ের শাখাগুলোতে ‘হাও লাকি আর ইউ ফর ইওর মম?’ এই টাইটেলে বিশেষ ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। এ অফারে পুরো খাবারের বিলের উপর শতকরা ১০ থেকে ১০০ ভাগ পর্যন্ত মূল্যছাড় পাওয়ার সুযোগ থাকছে। ৯ থেকে ১০ই মে, মাকে নিয়ে ‘নানদোসের’ যেকোনো শাখায় গেলেই এই সুযোগ পাবেন সন্তানরা।
আমারি ঢাকা’র আয়োজন
এই রেস্তোরাঁ আয়োজন করেছে ‘ওল্ড ইজ গোল্ড’ নামে বিশেষ ফটো কনটেস্ট। মায়ের সঙ্গে পুরানো স্মৃতির ছবি শেয়ার করতে হবে আমারি ঢাকার ফেইসবুক পেইজে। তারপর ছবিটি শেয়ার করতে হবে নিজের ফেইসবুক প্রোফাইলে।
যারা ছবি পোস্ট করবেন তাদের মধ্য থেকে বাছাই করা হবে বিজেতা। আর তারা পাবেন ‘ড্রিমি ওয়েডিং’য়ের সঙ্গে একটি ফটো সেশনের সুযোগ। ১০ই মে পর্যন্ত তাদের পেইজে ছবি পোস্ট করা যাবে।
এছাড়াও রেস্তোরাঁয় থাকছে মা দিবসে মা-কে নিয়ে বিশেষ লাঞ্চ এবং ডিনারের আয়োজন। লাঞ্চ, ডিনার, কেক এবং মিষ্টিজাতীয় খাবারে থাকছে ২৫ শতাংশ ছাড়।
স্যামসাং’য়ের আয়োজন
এই বিশেষ দিনে যে কেউ তার মায়ের জন্য পাঠাতে পারবেন পছন্দমতো ভয়েস মেসেজ।
‘মা তোমায় ভালোবাসি’ এই ক্যাম্পেইনের আওতায় ০৯৬৬৬৭৭৭২২২ নম্বরে মিস কল দিলে স্যামসাং উক্ত গ্রাহককে ফিরতি কল করবে। এই কলে তারা তাদের মায়ের জন্য একটি ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবেন। মা দিবসে তাদের মায়ের কাছে এই মেসেজ পাঠানো হবে। নির্বাচিত পাঁচজন মেসেজকারীকে উপহার হিসেবে দেওয়া হবে স্যামসাং জেড ওয়ান হ্যান্ডসেট।
এই ক্যাম্পেইনের আওতায় ৮ থেকে ১০ই মে পর্যন্ত ঢাকার সকল স্যামসাং স্টোর থেকে যেকোনো কিছু কিনলে গ্রাহকরা একটি বিশেষ মা দিবস কার্ড এবং ডিসকাউন্ট কুপন পাবেন।
