২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা বৈশাখী মুহূর্ত

‘নিহার শান্তি আমলা’র আয়োজনে ফেইসবুকে ছবি ’লাইক’ প্রতিযোগিত।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 06:38 PM

Updated : 12 Oct 2022, 03:39 PM

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের অন্যতম ব্র্যান্ড ‘নীহার শান্তি আমলা’র সৌজন্যে এ বছর পহেলা বৈশাখে আয়োজিত হয় ‘নীহার শান্তি আমলা সেরা বৈশাখী মুহূর্ত ১৪২২’।

ঢাকা ও চট্টগ্রামের প্রধান ৬টি বৈশাখ উদযাপন স্থানে এই আয়োজন করা হয়েছিল। এ স্থানগুলো হল ঢাকার রমনা, রবীন্দ্র সরোবর, বনানী মাঠ, উত্তরা ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন মাঠ এবং চট্টগ্রামে ডিসি হিল ও সিআরবি প্রাঙ্গন।

প্রতিটি ভেন্যুতেই এই আয়োজনে ছিল অসংখ্য মানুষের ভিড়। ভেন্যুগুলোতে ‘নিহার শান্তি আমলা-সেরা বৈশাখী মুহূর্ত ১৪২২’ শিরোনামে স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে ছিল প্রিয়জনদের সঙ্গে ছবি তোলার সুযোগ।

আর সেই সঙ্গে স্টল থেকে নীহার শান্তি আমলা হেয়ার অয়েল কিনলেই উপহার হিসেবে ছিল ছবিসহ একটি ফটোফ্রেম আর সোনার আংটি জেতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ।

ভেন্যুতে যারা ছবি তুলেছিলেন তাদের ছবিগুলো নীহার শান্তি আমলার ফেইসবুক পেইজে আপলোড করা হয়। এই ছবিগুলোর মধ্যে লাইক হিসেবে প্রথম ১০ জনকে একটি করে সোনার আংটি উপহার দেওয়া হয়।

ছবিতে লাইক দেওয়ার সময় ছিলো ৭ মে ২০১৫ পর্যন্ত।

বেশি লাইকের জন্য অংশগ্রহণকারীরা তাদের ছবি শেয়ার করারও সুযোগ পেয়েছিলেন নিজের বন্ধুদের সঙ্গে।

ফেইসবুক পেইজ: https://www.facebook.com/NiharNaturalsBangladesh