ফ্যাশন ঘরগুলোর বৈশাখি আয়োজন
সকলের চাহিদা আর চলতি বছরের ট্রেন্ডকে মাথায় রেখে দেশীয় ফ্যাশন ঘরগুলো নতুন বছরের পসরা নিয়ে সাজিয়েছে প্রতিটি আউটলেট।
রাজধানীর আজিজ মার্কেটের ‘অপাস’ দোকানের মালিক সাহেদ সজীবের মতে, “পহেলা বৈশাখ, ঈদ, ফাল্গুন ইত্যাদি উৎসব উপলক্ষ্যে পোশাক কিনতে এই মার্কেটেই সবচেয়ে বেশি ক্রেতাদের ভিড় জমে। ”
মার্কেট ঘুরে জানা গেল এবছরের বৈশাখি পোশাকের দামদর।
অপাস
শুধু ছেলেদের পোশাক পাওয়া যাবে এই দোকানে। সাহেদ সজীব জানালেন, “পহেলা বৈশাখ উপলক্ষ্যে ৫০টিরও বেশি ডিজাইনের পাঞ্জাবি আর কিছু টি-শার্ট তৈরি করেছি আমরা। পাঞ্জাবিগুলোর দাম পড়বে ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ৭শ’ টাকা। আর টি-শার্ট ২৮০ থেকে ৩২০ টাকা পর্যন্ত।”
টি-শার্টে বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে ধাক-ঢোল, ঘুড়ি, মাছে-ভাতে বাঙালি ইত্যাদি প্রিন্টের টি-শার্ট বানিয়েছে অপাস। আর পাঞ্জাবির ক্ষেত্রে লাল-সাদার পাশাপাশি অন্যান্য রংয়েরও ব্যবহার করেছেন তারা।
“ছেলেদের পোশাকের মধ্যে পাঞ্জাবির চাইদাই সবচেয়ে বেশি”, জানালেন সজীব।
আইডিয়াস
নিজেস্ব ডিজাইনের বৈশাখি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন আইডিয়াস দোকানের কর্ণধার নীপা খালেদা। ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, মেয়েদের শাড়ি, কামিজ, ওড়না, বাচ্চাদের ফতুয়া ও শাড়ি সবই পাওয়া যাবে দোকানটিতে।
নীপা খন্দকার বলেন, “শুধু বৈশাখ নয়, মূলত বাঙালি সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের ডিজাইনে।”
ছেলেদের ফতুয়ার দাম পড়বে ৭শ’ থেকে ১ হাজার টাকা। আর পাঞ্জাবির দাম সাড়ে ৮শ’ থেকে ১ হাজার ২শ’ টাকা। বাচ্চাদের ফতুয়ার দাম সাড়ে ৬শ’ টাকা থেকে ৯শ’ টাকা।
মেয়েদের সুতি শাড়ির দাম দেড় হাজার থেকে ১ হাজার ৮শ’ টাকা আর হাফ-সিল্কের শাড়ির দাম সর্বোচ্চ ২ হাজার ২শ’ টাকা।
কে ক্রাফট
“পোশাকের রংয়ের ক্ষেত্রে বরাবরের মতো এবারও লাল-সাদার প্রধান্যই বেশি, তবে এবছর অন্যান্য রংয়ের প্রতি ক্রেতাদের চাহিদা তুলনামূলকভাবে বেশি”, বলেন নীপা।
অর্নব
শুধু ছেলেদের পাঞ্জাবি বিক্রি করেন দোকানটির মালিক ছানা উল্লাহ শিশির। বড়দের পাঞ্জাবির দাম দেড় হাজার টাকা থেকে ১ হাজার ৮শ’ ৫০ টাকা। আর বাচ্চাদের পাঞ্জাবির দাম সাড়ে ৬শ’ থেকে সাড়ে ৮শ’ টাকা।
ক্রেতাদের পছন্দ সম্পর্কে ছানা উল্লাহ বলেন, “লাল-সাদা পাঞ্জাবির চাহিদাই সবচেয়ে বেশি, বিশেষ করে তরুণদের মধ্যে। বয়স্করা একটু হালকা রংয়ের পাঞ্জাবিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।”
বিবিয়ানা
বিক্রয় কর্মী রিতা সরকার বলেন, “শাড়ির দাম পড়বে সাড়ে ৮শ’ থেকে সাড়ে ১ হাজার ৮শ’ টাকা, কামিজের দাম ৫শ’ থেকে দেড় হাজার টাকা, থ্রি পিসের দাম ১ হাজার ৮শ’ টাকা থেকে ৩ হাজার ৫শ’ টাকা। আর ছেলেদের পাঞ্জাবির দাম ৫শ” থেকে দেড় হাজার টাকা, শার্ট ৪শ’ থেকে ৫শ’ টাকা।”
বিবিয়ানার ম্যানেজার ডালিয়া খন্দকার বলেন, “ছেলেদের পোশাকের ক্ষেত্রে হাতের কাজ করা পাঞ্জাবির চাহিদা এবার বেশি। আর মেয়েদের শাড়ির ক্ষেত্রে লাল-সাদার পাশাপাশি গোলাপি, হলুদ, নীল রংয়ের কম্বিনেশনও ভালো সাড়া পেয়েছে।”
দেশাল
দেশালের বৈশাখি আয়োজন সম্পর্কে জানালেন রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের দেশালের ম্যানেজার রবিন হাসান রোমিও।
“ছেলেদের ফতুয়ার দাম পড়বে সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা, পাঞ্জাবি ৫শ’ থেকে ৮শ’ আর বেপারী শার্টের দাম সাড়ে ৬শ’ টাকা থেকে ৭শ’ টাকা।”
কে ক্রাফট
“আরও আছে কাপড়ের গয়না এবং পুঁতির মালা। বাচ্চাদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টপস, থ্রি পিস, টু পিস স্কার্ফ ইত্যাদি, দাম ২শ’ থেকে সাড়ে ১ হাজার ৩শ’ টাকা”, বলেন রবিন।।
মায়াসির
মায়াসিরের এবারের বৈশাখি আয়োজনে স্থান করে নিয়েছে সুচিকর্ম। টাঙ্গাইল ও মসলিন কাপড়ের উপর সুতার কাজের ছোট ও বড়দের পোশাক নিয়ে সাজানো হয়েছে এবারের বৈশাখি পসরা। মায়াসিরের গুলশান ও ধানমণ্ডি শাখায় পাওয়া যাবে এবারের বৈশাখি আয়োজনের পোশাক।
অঞ্জন’স
এবারের অঞ্জন’স-এর বৈশাখি আয়োজনে থাকছে থিমভিত্তিক সালোয়ার-কামিজ, পাঞ্জারি, কুর্তা। লাল-সাদার পাশাপাশি নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি রংও স্থান করে নিয়েছে। সুতি, হাফ সিল্ক, লিলেন, ভয়েল ইত্যাদি কাপড় ব্যবহার করা হয়েছে এবারের পোশাক তৈরিতে।
পোশাককে ধরা হয়েছে দেশীয় মোটিফের ক্যানভাস হিসেবে। নকশায় ফুটে উঠেছে বাংলার মৃতশিল্পের ধাচ। স্কিন প্রিন্ট আর ব্লক প্রিন্টের পাশাপাশি রয়েছে হাতের কাজের নকশা। আয়োজনে থাকছে যুগলবন্দী পোশাক। ঢাকা, চট্রগ্রাম, নরসিংদী ও রোমের দোকানগুলো ছাড়াও অঞ্জন’স-এর ওয়েবসাইট থেকেও বৈশাখি পোশাক কেনা যাবে।
কে ক্রাফট
বাংলা নতুন বছর সামনে রেখে কে ক্রাফট নতুন সব ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্টসহ গয়না ও ঘর সাজানোর জিনিস নিয়ে সাজিয়েছে প্রতিটি আউটলেট। লাল, মেরুন, কমলা, সাদা, অফহোয়াইট, মেজেন্টা ইত্যাদি রং প্রাধান্য পেয়েছে এবারের আয়োজনে। ঐতিহ্যবাহী ফোক মোটিফ ব্যবহার করা হয়েছে পোশাক ও গয়নার নকশায়।
মায়াসির
শিশুদের জন্যও রয়েছে কে ক্রাফট’য়ের বিশেষ আয়োজন। বাচ্চাদের জন্য থাকছে সালোয়ার-কামিজ, স্কার্ট-টপস, ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। লাল, কমলা, হলুদসহ বিভিন্ন উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে বাচ্চাদের পোশাকে।
এছাড়াও বসুন্ধরা সিটির ব্র্যান্ডের দোকানগুলোতেও লেগেছে বৈশাখের ছোঁয়া।
স্মার্টেক্সে ছেলেদের বৈশাখি পাঞ্জাবি পাবেন ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ৭শ” টাকায়। মেয়েদের থ্রি পিসের দাম ১ হাজার ৮শ’ ৫০ থেকে ৩ হাজার টাকা আর টপস পাওয়া যাবে ১ হাজার ৩শ’ থেকে ১ হাজার ৭শ’ টাকায়।
ক্যাট’স আইয়ের এই শপিংমলের ব্রাঞ্চ ম্যানেজার দেলোয়ার হোসেন জানালেন, বৈশাখ উপলক্ষ্যে এসেছে ৩০টি নতুন মডেলের পাঞ্জাবি। দাম সাড়ে ১ হাজার ৭শ’ থেকে আড়াই হাজার টাকা।
ইনফিনিটির বৈশাখি কালেকশনে দরদাম জানালেন বিক্রয়কর্মী আরজু আহমেদ। ছেলেদের পাঞ্জাবির দাম, সাড়ে ১ হাজার ৮শ’ থেকে সাড়ে ৫ হাজার টাকা। বাচ্চাদের পাঞ্জাবির দাম সাড়ে ৭শ’ থেকে ১ হাজার ৮শ’ টাকা। মেয়েদের কামিজ পাবেন সাড়ে ১ হাজার ৪শ’ থেকে সাড়ে ১ হাজার ৫শ’ টাকা।
