২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রজবেল-জামবেরি

ঘরেই তৈরি করুন অ্যারাবিয়ান ফুড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 05:38 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

রেসিপি দিয়েছেন পাপন শ্রাবণ

উপকরণ

চাল ২ কাপ। চিংড়ি আধা কেজি। চিংড়িবাটা আধা কাপ। পেঁয়াজকুচি আধা কাপ। আদাবাটা ১ টেবিল-চামচ। রসুনবাটা ১ চা-চামচ। গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ। দারুচিনিগুঁড়া আধা চা-চামচ। বাদামবাটা ৩ টেবিল-চামচ। টমেটো পিউরি আধা কাপ। কর্ন অয়েল ৩ টেবিল-চামচ। লবন ও পানি পরিমাণমতো। কাঁচামরিচ ৫/৬টি। চিনি সামান্য।

পদ্ধতি

চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। চিংড়ির খোসা বাদ দিয়ে শিরা ফেলে দিতে হবে। তারপর অল্প লবণ দিয়ে মাখিয়ে ময়দায় গড়িয়ে নিন।

হাঁড়িতে আট কাপ পানি দিয়ে চুলায় দিন। পানি ফুটে উঠলে ২ টেবিল-চামচ কর্ন অয়েল, চিংড়িবাটা, টমেটোপিউরি, লবণ, দারুচিনি ও গোলমরিচ, বাদামবাটা ও চাল দিতে হবে।

চাল সিদ্ধ হয়ে এলে কাঁচামরিচ ও চিনি দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিনে নিন।

প্যানে বাকি কর্ন অয়েল গরম করে পেঁয়াজ বাদামি রং করে ভেজে চিংড়ি দিয়ে পাঁচ  থেকে ছয় মিনিট ভুনতে হবে।

সার্ভিং ডিশে ভাত রেখে ভাতের ওপর চিংড়ি ভুনা ঢেলে দিন।

টুনা কাটলেট

মাছের রোল

ঢাকাই বিরিয়ানি