খাবারের উৎসব
শীত মানে পিঠা আর নানান উৎসব। আর এই সময়কে কাজে লাগাতেই চলছে বিভিন্ন আয়োজন।
পিঠা উৎসব তো এই মৌসুমে বেশ জনপ্রিয় আয়োজন। এর সঙ্গে পাল্লা দিয়ে আয়োজন করা হচ্ছে ‘ফুড ফেস্টিভল’।
‘গ্র্যান্ড ফুডিস ফেস্ট ২০১৫
ঢাকার বিজয় সরণিতে অবস্থিত আর্মি মিউজিয়ামের মাঠে ঢাকা ফুডিসের আয়োজনে এই মাসের ৯ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে ‘গ্র্যান্ড ফুডিস ফেস্ট ২০১৫’।
৯ জানুয়ারি সকাল ১১টায় শুরু হয়ে এই উৎসব চলবে ১০ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত।
অনুষ্ঠানে থাকবে ম্যাডশেফ, টি হাট, লামিয়া পিঠা ঘর, হানিফ, জাতার, শর্মা হাউজ, টাইম আউট. স্কাই রুম, থার্টি থ্রি ক্যাফে, ফিয়ারলেস অলিভ, সুগার পাফ, সাবরিনার ডেসার্ট, কেক মিল, কিউবি স্টল, আদি ঢাকা, চিপস অ্যান্ড গ্রেভি, এক্সট্রা টাইম, ফুড ট্রাক, বার্গার অ্যান্ড বুস্ট, নর্থ এন্ড, নান্না, ধাবা, স্বাদ তেহেরি, কোয়েনত্রো, অ্যামিগোস, তাবাক, পিৎজা রোমা, সুইট সেনসেশন, কাপিস, নিশাস সুইট টুথ, বিউটি লাচ্ছি, বার্গার ওয়ার্ল্ড, শারমিনস কর্নার, প্যালেট সার্কাস, সুপার স্যান্ডউইচ, তেহেরি অন হুইলস, নাগা, পথিক বিরতিঘর, লেটস মিট আপ ইত্যাদি।
‘গ্র্যান্ড ফুডিস ফেস্ট ২০১৫’য়ের আয়োজনে শুধু যে খাবারের আয়োজন থাকবে তা নয়, থাকছে বিশেষ ফুডি কনটেস্টের আয়োজন, থাকবেন একশজন ফুডোগ্রাফার যারা পুরো অনুষ্ঠানের ছবি তুলবেন। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং সকলের জন্য ওয়াই-ফাই সুবিধা।
প্রবেশ মূল্য ১০০ টাকা। আর পছন্দের স্টল থেকে খাবার কিনে উপভোগ করতে পারবেন।
‘মোজো পিঠা উৎসব ২০১৫’
৯ জানুয়ারি রবীন্দ্র সরোবরে আয়োজিত হবে ‘মোজো পিঠা উৎসব ২০১৫’। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা থেকে। চলবে ১০ জানুয়ারি রাত ৯ টা পর্যন্ত।
দেশীয় সংস্কৃতির জনপ্রিয় সব পিঠার পসরা সাজানো হবে। উৎসব সকলের জন্য উন্মুক্ত।
