২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া ফেরিঘাটে ঘুড়ি উৎসব

কক্সবাজারে হওয়ার কথা থাকলেও পরিস্থিতির কারণে এবার জাতীয় ঘুড়ি উৎসব পালিত হচ্ছে পদ্মা নদীর তীরবর্তী মুন্সিগঞ্জের সিমুলিয়া ফেরি ঘাটে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 05:33 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় উদ্বোধন হয়ে দিনব্যাপী এই উৎসব চলবে।

প্রধান অতিথি হিসেবে থাকবেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালযের মন্ত্রী শ্রী বীরেন শিকদার ও সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

এছাড়া সম্মনীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীনা দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা হুয়ং লি।

এই উৎসবে সহস্র ‍ঘুড়ি উড্ডয়ন, বিশাল পকেট কাইট, স্ট্যান্ট কাইট, ড্রাগন কাইট, সিরিজ কাইট, ট্রেন কাইট, ডেল্টা ও কমপ্লেক্স ডেলটা এবং বহুরকমের ঘুড়ি উড়ানো হবে।

বিকেল থেকে উড়ানো হবে ফানুস, আলোকময় ঘুড়ি। এছাড়া জ্বালানো হবে মঙ্গল প্রদীপ।