২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেইকআপের খুঁটিনাটি

কিছু বিষয় আছে যেগুলো মেইকআপের সময় প্রায়ই ভুল হয়ে যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 04:51 PM

Updated : 25 Apr 2022, 12:50 PM

তবে সাধারণ বিষয়গুলো খেয়াল রাখলে মেইকআপ আরও সুন্দর করা সম্ভব।

রূপচর্চাবিষয়ক একটি সাইটে মেইকআপের এমনই কিছু বিষয় উল্লেখ করা হয়।

- ফাউন্ডেশন কেনার সময় অনিশ্চয়তা কাটাতে কাছাকাছি তিনটি শেইডের ফাউন্ডেশন বেছে নিয়ে থুতনির নিচের অংশে লাগিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে শেইডগুলো ব্লেন্ড করে নিতে হবে। যে শেইডটি সব থেকে ভালোভাবে ত্বকের সঙ্গে মিশে যাবে সেই রংটিই বেছে নিতে হবে।

- অনেকের ত্বক তৈলাক্ত বলে মেইকআপের শুরুতে ময়েশ্চারাইজার ব্যবহার করেন না। এটি উচিত নয়। কারণ এতে ত্বকে শুষ্কভাব হয় আর তাই ত্বক আরও বেশি তেল তৈরি করে। তাই পানির সঙ্গে অ্যাপল সাইডার ভিনিগার বা গ্রিন টি টোনার ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করলে ত্বকের পিএইচ লেভেল ঠিক থাকবে।

- তৈলাক্ত ত্বকের জন্য ম্যাটিফায়িং জেল ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

- তৈলাক্ত ত্বক স্বাভাবিক দেখাতে অনেকে আলগা পাউডার ব্যবহার করে থাকেন। তবে যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের ক্ষেত্রে দেখতে ‘কেইকি’ লাগতে পারে। তাই মেইকআপের পর ত্বককে স্বাভাবিক দেখাতে ট্রান্সপারেন্ট  পাউডার ব্যবহার করা উচিত।

- ব্রণ বা ব্রণের দাগ ঢাকতে শুধু কনসিলার নয়, বরং ফাউন্ডেশন, কনসিলার ও সেটিং পাউডার’য়ের প্রলেপ দিয়ে ব্রণ ঢেকে নিতে হবে।

- অনেকেই ফাউন্ডেশনের আগে কনসিলার লাগিয়ে থাকেন। এটি উচিত নয়। বরং ফাউন্ডেশন ব্যবহারের পর যেখানে দাগ ঢাকার প্রয়োজন সেখানেই কনসিলার ব্যবহার করতে হবে।

- ফাউন্ডেশন কখনও ত্বকে ঘষে লাগানো উচিত নয়। বরং ত্বকের সঙ্গে ফাউন্ডেশন মিশিয়ে নিতে চেপে চেপে ফাউন্ডেশন লাগাতে হবে।

- চোখের নিচে কালি ঢাকার জন্য যে কনসিলার ব্যবহার করা হয় সেটি ত্বকের রংয়ের চেয়ে কিছুটা হালকা হয়। তাই ব্রণ ঢাকতে ওই কনসিলার না নিয়ে ত্বকের রংয়ের সঙ্গে মানিয়ে কনসিলার বেছে নিতে হবে।

- ত্বক তৈলাক্ত হলে চকচকে কোন প্রসাধনী ব্যবহার করা উচিত নয়।

- মুখের শেইপ ঠিক করতে কাউন্টারিংয়ের জন্য ব্রোঞ্জার ব্যবহার করতে হয়। তাই পুরো মুখে নয় শুধু কপালের দু’পাশে, চিকবোনের নিচে এবং থুতনির নিচে ব্রোঞ্জার ব্যবহার করতে হবে।

- মেইকআপের জন্য ব্যবহৃত ব্রাশ প্রতি সপ্তাহেই পরিষ্কার করতে হবে।

ঘরেই নাকের পরিচর্যা

বরফ দিয়ে ত্বক চর্চা

ধরে রাখুন হাতের তারুণ্য

ফাউন্ডেশন বাছাই

মেইকআপ ব্রাশের পরিচর্যা