সিম্পল বিফ স্টেক
পয়সা খরচ করে রেস্তোরাঁয় যেয়ে খাওয়ার কি দরকার! বরং বাসাতেই তৈরি করে নিন।
রেসেপি দিয়েছেন শাহনাজ শিমুল।
উপকরণ
স্টেক'য়ের জন্য মাংস ২টি (সব মিলিয়ে ৫০০ গ্রাম)। গোল মরিচগুঁড়া পরিমাণমতো। জলপাইয়ের তেল ২ টেবিল-চামচ। সরিষাবাটা ১ চা-চামচ। লবণ স্বাদমতো। সালাদ পছন্দমতো।
পদ্ধতি
নন স্টিক প্যানে তেল গরম করে স্টেক'য়ের মাংস দিন। উপর দিয়ে গোলমরিচের গুঁড়া আর লবণ ছিটিয়ে দিন।
মাংসের দুই পাশ বেশি আঁচে ২ মিনিট করে ভেজে নিন। তারপর গরম গরম নামিয়ে উপর দিয়ে সরিষাবাটা দিয়ে সালাদের সঙ্গে পরিবেশন করুন।
