২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনী

উন্মাদের ৩৬তম বর্ষপূতি ও স্প্যানিশ উইক ২০১৪ উপলক্ষে বিশেষ আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 07:19 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

উন্মাদের প্রদর্শনী

দেশের বহুল পরিচিত রম্যপত্রিকা ‘উন্মাদ’-এর তিনশতম সংখ্যা এবং পত্রিকাটির ৩৬ বছর পূর্তি উপলক্ষ্যে একটি প্রচ্ছদ প্রদর্শনীর আয়োজন করছে।

ধানমণ্ডির ২৭ নম্বরে অবস্থিত দৃক গ্যালারিতে উন্মাদের প্রায় ১০০টি প্রচ্ছদ নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।

১৬ অক্টোবর বিকাল তিনটায় এই আয়োজন উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে হালকা গান-বাজনাসহ দর্শনার্থীদের জন্য থাকবে বিনামূল্যে ক্যারিকেচার করানোর সুযোগ।

প্রদর্শনী চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

‘স্প্যানিশ উইক ২০১৪’ ফটোগ্রাফি কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন

ঢাকাস্থ স্পেইন দূতাবাস ‘স্প্যানিশ উইক ২০১৪’ উপলক্ষ্যে ছবির প্রদর্শনীর আয়োজন করেছে।

১৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। বিজয়ীদের পুরষ্কার বিতরণ এবং ওই দিনই ফটোবুক লঞ্চ করা হবে।

প্রদর্শনী চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।