২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউসবজি

অনেক তো হল মাংস খাওয়া এবার আসুন সবজি খাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 05:52 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

রেসিপি দিয়েছেন সাইমা সৈয়দ।

উপকরণ

একটা ছোট লাউ। বুটেরডাল ১ পট। টমেটো ২টি। গাজর ১টি। ক্যাপসিকাম ১টি। পেঁয়াজ ৪টি (স্কয়ার সাইজে ছোট করে কেটে নিতে হবে)। শুকনামরিচ ৬টি। রসুনবাটা ১ চা-চামচ। দেশি এককোয়া রসুন ৮টি। আদাবাটা ১ চা-চামচ। হলুদগুঁড়া ১ চা-চামচ। মরিচগুঁড়া আধা চা-চামচ। গরমমসলার গুঁড়া ১ চা-চামচ। চিনি ১ চা-চামচ। তেল এবং পানি প্রয়োজনমতো। লবণ স্বাধমতো। ধনেপাতা কুচি ইচ্ছামতো।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে বুটের ডাল লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। অন্য একটি পাত্রে তেল দিয়ে তাতে শুকনা মরিচ, পেঁয়াজ-কাটা, রসুন গোটা, রসুনবাটা, আদাবাটা, লাউ, গাজর এবং লবণ দিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট রাখতে হবে।

লাউ কেটে নিন ইচ্ছামতো সাইজে। এরপর রান্নার পাত্রে লাউ নিয়ে এতে সিদ্ধ করা ডাল, হলুদ, মরিচ, গরমমসলা, টমেটো দিয়ে একটু পানিসহ ১০ মিনিট রান্না করতে হবে।

নামানোর আগে ক্যাপসিকাম, চিনি আর ধনেপাতা কুচি দিন। হয়ে গেল মজাদার লাউসবজি।