২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম কত!

গরু জয় করলেন নবম শ্রেণির ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাইফস্টইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 07:16 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

কোরবানির ঈদ উপলক্ষে সঠিক দাম নির্ধারণের মাধ্যমে একটি গরু জেতার জন্য 'ColoursFM 101.6' বাংলাদেশের একটি রেডিও স্টেশন, সামাজিক মিডিয়ায় পাঁচদিনের একটি অনলাইন প্রতিযোগিতা পরিচালনা করে।

এই #Dam Koto ক্যাম্পেইনে প্রায় ১০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। 

৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত প্রতিযোগিতার পুরষ্কার হিসেবে একটি গরু স্পন্সর করে ‘সাদেক এগ্রো’।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারীর মাধ্যমে একজন বিজয়ী নির্বাচিত হয়েছেন। বিজয়ী রিয়াজ আহমেদ, শাহীন স্কুল ও কলেজের নবম শ্রেনীর ছাত্র।

৮৫ হাজার টাকা মূল্যের একটি গরু, সাদেক এগ্রো–র ব্যবস্থাপনা পরিচালক সদরুদ্দিন মন্টি বিজয়ীর কাছে হস্তান্তর করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন তাসনুভা আহমেদ, কালারস এফএম-এর বিপণন প্রধান সাইফুজ্জামান, প্রযোজক প্রোগ্রাম এবং উপস্থাপকরা।