২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিকতায় বাধা

দিপুর বয়স সাত বছর। স্কুলের পর সারাদিনই মোবাইল, কম্পিউটার আর ভিডিও গেইম নিয়ে পড়ে থাকে। আর তা না হলে টিভির কার্টুন তো আছেই। বাসায় অতিথি এলেও তাদের সঙ্গে কথা বলতেও আগ্রহ দেখায় না সে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি. কস্তা

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

বর্তমানে পারিপার্শ্বিক অবস্থা এবং পরিস্থিতি হিসেবে বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলার সুযোগও অনেক কম। আর এই অপূর্ণতা দখল করে নিচ্ছে নিত্য নতুন স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো বিভিন্ন গ্যাজেটস। আর এই সব গ্যাজেটসের প্রতি আসক্তি বাচ্চাদের সামাজিক মেলামেশার ক্ষমতা দিন দিন কমিয়ে দিচ্ছে। বাচ্চারা হয়ে যাচ্ছে একঘরে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, সিক্সথ গেড্রের ছাত্র-ছাত্রী যারা টানা পাঁচ দিন স্মার্টফোন, টেলিভিশন বা অন্য কোনো গ্যাজেট ব্যবহার থেকে বিরত ছিল তারা একই বয়সী অন্য বাচ্চাদের তুলনায় সহজে মানুষের সঙ্গে মিশতে পারে।

লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞানের অধ্যাপক, প্যাট্রেসিয়া গ্রিনফিল্ড বলেন, “অনেকেই শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল মিডিয়ার অবদান নিয়ে কথা বলেন। তবে এর নেতিবাচক প্রভাব বেশিরভাগ ক্ষেত্রেই চোখ এড়িয়ে যায়। অতিরিক্ত গ্যাজেট আসক্তি অন্যদের অনুভূতি বোঝার ক্ষমতা কমিয়ে দেয়। আর এতে করে সামাজিক মেলামেশার ক্ষমতাও কমে আসে।”

দক্ষিণ ক্যালিফর্নিয়ার সিক্সথ গ্রেডের দুই দল শিক্ষার্থীর উপর এই জরিপ চালানো হয়। ৫১ জন ছাত্রছাত্রীকে পাঁচ দিনের জন্য লস অ্যাঞ্জেলসের মূল শহর থেকে ১১০ কিলোমিটার দূরে পালি ইন্সটিটিউটে পাঠানো হয়।

সেখানে বাচ্চাদের কোনো ধরনের গ্যাজেট ব্যবহারের অনুমতি ছিল না।

অপরদিকে আরেকটি দলে ছিল ৫৪ জন। তাদেরকে গ্যাজেটসহ ঘরেই থাকতে দেওয়া হয়।

পাঁচ দিন পর দেখা গেছে, ক্যাম্পে যে শিশুরা ছিল তারা অন্যদের মুখের ভঙ্গি বেশ দ্রুতই বুঝতে শিখে যায়। এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল অন্য দলের ৫৪ জন শিশু।

গবেষণার পর জানানো হয়, যদি মুখের ভঙ্গি বুঝে যোগাযোগের অভ্যাস কমে যায়, তাহলে সামাজিকতায় অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে।

ছবি: রয়টার্স।