ফরমাল ও বর্ষায়োজন
পাশ্চাত্য ছাঁটের পাশাপাশি দেশীয় ঘরানার পোশাকের সংগ্রহ।
দেশীয় দুই পোশাকঘর পোশাকের সংগ্রহে নিয়ে এসেছে নতুন আয়োজন।
ক্যাটস আইয়ের ফরমাল পোশাক
দেশীয় ঘরানার পশ্চিমা ধাঁচের পোশাক তৈরি করে আসছে ক্যাটস আই। এবার তাদের সংগ্রহে রয়েছে 'সিম্পল প্যাটার্ন'-এর ফ্যাশনেবল আউটফিট।
ছেলে ও মেয়েদের পাশ্চাত্য ছাঁটের এসব পোশাকে রং প্রাধান্য দিয়ে ভ্যালু অ্যাড করা হয়েছে। গতানুগতিক ধারা থেকে বের হয়ে ছাঁটে আনা হয়েছে প্রচলিত কাট।
ক্যাটস আইয়ের সহযোগি ব্র্যান্ড মুনসুন রেইনে এইসব পোশাকের পাশাপাশি রয়েছে নানান ফ্যাশনেবল এক্সেসরিজ।
কে ক্র্যাফটের নতুন পোশাক
কে ক্র্যাফটের নতুন পোশাক
কে ক্র্যাফ্ট, 'পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে উঠে' শীর্ষক বর্ষা সংগ্রহ নিয়ে মেতেছে।
বর্ষা কালেক্শনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের ফতুয়া, স্কার্ট-টপস্, ছেলেদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট এবং শিশুদের পোশাক। এছাড়া নানান ফ্যাশন এক্সেসরিজ ও ঘর সাজানোর সামগ্রী।
এবারের সংগ্রহে প্রধানত সাদা, গোলাপি, আকাশি, পেস্ট গ্রিন, অ্যাশ, নীল ও লেমনের নানান শেইড ব্যবহার করা হয়েছে।
সালোয়ার-কামিজে ব্যবহৃত হয়েছে ব্লক ও স্ক্রিন প্রিন্ট, টাই-ডাই, মেশিন ও হাতের এম্ব্রয়ডারি।
কে ক্র্যাফটের সব বিক্রয়কেন্দ্রেই পাওয়া যাবে এসসব পোশাক।
