২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই রকম তরকারি

যতই পোলাও-বিরিয়ানি খাওয়া হোক না কেনো, দেশি ব্যঞ্জনের তুলনা হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 04:39 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

দেশীয় স্বাদের মজার তরকারির রেসিপি দিয়েছেন নদী সিনা।

Image
ঢেঁড়স-আলুর-চিংড়ির ঝোল।

ঢেঁড়স-আলুর-চিংড়ির ঝোল।

ঢেঁড়স-আলুর-চিংড়ির ঝোল

উপকরণ

চিংড়ি ১৫০ গ্রাম। ঢেঁড়স ২৫০ গ্রাম। আলু ১০০ গ্রাম। পেঁয়াজ ৪টি। রসুনবাটা ১ টেবিল–চামচ। আদাবাটা ১ টেবিল–চামচ। ধনেগুঁড়া ২ চা–চামচ। হলুদগুঁড়া ১ চা-চামচ। শুকনামরিচ ৩-৪টি। তেল ৪ টেবিল–চামচ। লবণস্বাদ অনুযায়ী। ২ কাপ পানি। কাঁচামরিচ ও ধনেপাতা নিজের পছন্দমতো।

পদ্ধতি

প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে। এরপর চিংড়ি আর সব মসলা দিয়ে আধা কাপ পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হলে ঢেঁড়স এবং আলু দিয়ে ৫ মিনিটের জন্য অল্প আঁচে ঢেকে দিন। এরপর ঢাকনা তুলে ২ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে ৫ মিনিট চুলায় রেখে নামিয়ে নিতে হবে।

Image
কাঁঠালদানা-বেগুন দিয়ে শুটকি।

কাঁঠালদানা-বেগুন দিয়ে শুটকি।

কাঁঠালদানা-বেগুন দিয়ে শুটকি

উপকরণ

মাঝারি আকারের বেগুন ৪-৫টি। কাঁঠালের দানা পছন্দমতো। টমেটো ১টি। ধনেপাতা নিজের পছন্দমতো। শুটকি যে কোনো, নিজের পছন্দমতো। রসুনবাটা ১ চা–চামচ। আদাবাটা ১ চা-চামচ। পেঁয়াজ এককাপের চারভাগের ১ ভাগ। হলুদগুঁড়া আধা চা-চামচ। মরিচগুঁড়া আধা চা-চামচ। লবণ স্বাদ অনুযায়ী। পরিমাণমতো তেল।

পদ্ধতি

শুটকি প্রথমে ফুটন্ত গরম পানিতে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। কড়াইতে তেল দিয়ে শুটকি ৩ থেকে ৪ মিনিট ভাজুন। তারপর পেয়াঁজ দিন।

ভাজতে ভাজতে বাদামি হলে সব মসলা, আধাকাপ পানি এবং টমেটো দিয়ে ঢাকনা দিন।

মসলার উপরে তেল উঠলে বেগুন এবং কাঁঠালদানা দিয়ে ভাজির মতো রান্না করুন। বেগুন গলে গেলে উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।