২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মুদি ও জিলাপি

দোকানের খাবার ঘরেই বানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 03:20 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

রেসিপি দিয়েছেন সামিয়া রহমান

Image
স্মুদি

স্মুদি

স্মুদি

উপকরণ

স্ট্রবেরি ১ কাপ। কলার টুকরা ১ কাপ। আমের টুকরা ১ কাপ। আপেল বা, পিচফল ১ কাপ। মধু পরিমাণমতো। টক ও মিষ্টি দই ৩ টেবিল-চামচ করে।

পদ্ধতি

প্রথমে স্ট্রবেরি, কলা, মধু আর দই একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার পিচফল বা আপেল, আম, মধু ও দই একসঙ্গে ব্লেন্দ করে নিন।

এবার পরিবেশন গ্লাসে দুটি মিশ্রণ অর্ধেক করে ঢেলে দিয়ে বরফের কুঁচি দিয়ে দিন। হয়ে গেল ঠান্ডা ঠান্ডা স্মুদি।

Image
জিলাপি

জিলাপি

জিলাপি

উপকরণ

জিলাপি বানানোর জন্য: ময়দা ১ কাপ। চালের গুঁড়া ২ কাপ। বেসন আধা কাপ। ইস্ট দেড় চা-চামচ। গরম পানি ১ কাপ।

চিনির সিরার জন্য: পানি ৩ কাপ। চিনি দেড় কাপ।

পদ্ধতি

প্রথমে চালের গুঁড়া, ময়দা, বেসন, ইস্ট— পানি দিয়ে মাখিয়ে ২ ঘণ্টা গরম জায়গায় রেখে দিন। এই সময়ে পানি আর চিনি মিশিয়ে সিরা করে নিতে হবে।

২ ঘণ্টায় জিলাপির মিশ্রণটা বেশ সুন্দর ফুলে উঠবে। কড়াইতে তেল গরম করতে দিন। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই সেই পরিমাণ তেল নিবেন।

দোকানের মতো কাপড় ব্যবহার না করে একটা বোতল নিন যার মুখটা বেশি চিকন না অর্থাৎ সসের বোতলের মুখ কিংবা সসের বোতল নিন। এতে জিলাপির মিশ্রণ নিয়ে তেলের মধ্যে জিলাপি শেইপে সুন্দর করে করে ধীরে ধীরে মিশ্রণগুলো দিন।

তাড়াহুড়া করবেন না। সময় নিয়ে ভাজুন এবং খয়েরি রং হয়ে গেলে তেলে থেকে উঠিয়ে চিনির সিরায় ডুবিয়ে দিন। 

২ মিনিটের বেশি সিরায় ডুবিয়ে রাখবেন না। না হলে জিলাপি নরম হয়ে যাবে।