২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসক্রিমে নতুন স্বাদ

বাংলাদেশের প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ড ইগলু বাজারে নিয়ে এসেছে তিনটি নতুন স্বাদের আইসক্রিম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 06:55 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

নতুন ফ্লেভারগুলো হল: ব্ল্যাক ফরেস্ট, চকোলেট চিপস ও চকোলেট অরেঞ্জ। এরমধ্যে চকোলেট অরেঞ্জ ফ্লেভারটি যে, বেশ আগ্রহ জাগানিয়া তা সন্দেহ নেই।

আব্দুল মোনেম গ্রুপের কাজী গোলাম আহাদ জানান, এই তিনটি ফ্লেভারের আইসক্রিমই প্রিমিয়াম আইসক্রিম।

আহাদ বলেন, "যে আইসক্রিমে অন্তত ১৪ শতাংশ মিল্কফ্যাট থাকে তাকেই প্রিমিয়াম বা সেরা মানের আইসক্রিম বলা যায়। সাধারণ মানের আইসক্রিমে ১০ শতাংশের বেশি মিল্কফ্যাট থাকে না।"   

এই আব্দুল মোনেম গ্রুপেরই একটি ব্যান্ড হচ্ছে ইগলু। ১৯৬৫ সাল থেকে শুরু হওয়া এই ব্র্যান্ড বাংলাদেশের অন্যতম প্রাচীন আইসক্রিম বিক্রেতা।

১২০এমএল সাইজের কাপে এই তিনটি নতুন ফ্লেভারগুলো পাওয়া যাবে।