নতুন শাখা ও বর্ষপূর্তি
ইজি, মুসলিম কালেকশন ও বে এম্পোরিয়ামের নতুন আয়োজন।
ইজি এখন যমুনা ফিউচার পার্কে
২০ জুন এই পোশাক ঘরের ১৭তম শাখার উদ্বোধন হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মডেল রুমা, ইমি, আকাশ, রিপন, জনি, রিগাল, রাজ, মিল্টন, সামীর, সায়েম, শুভ ও মাইকেল আরিফ।
ইজি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইছাদ চৌধুরী ফিতা কেটে শাখার উদ্বোধন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন এক্সট্রিম মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের ব্যবসস্থাপনা পরিচালক এ.কে রাসেল ও ইজি পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় তলায়, সি ইউনিটের এই নতুন শাখায় অনুষ্ঠানের শেষে মডেল ও শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
ইজি এখন যমুনা ফিউচার পার্কে।
মুসলিম কালেকশন এক্সক্লুসিভ-এর প্রথম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হল ১৬ জুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান ও অভিনেতা নিরব। আরো উপস্থিত ছিলেন মুসলিম গ্রুপের চেয়ারম্যান হাজী মো. মুসলিম।
বর্ষাকাল ও রোজার ঈদ উপলক্ষে এই প্রতিষ্ঠান নিয়ে এসেছে নতুন ডিজাইনের শার্ট। সুতি কাপড়ে তৈরি বাহারি নকশায় সাদা, কালো, নীল, খয়েরি, হলুদ, সবুজ, লাল, গোলাপি, বেগুনি, ম্যাজেন্টা, অ্যাশ প্রভৃতি রংয়ের শার্টের সংগ্রহ সাজিয়েছে তারা। এছাড়াও আছে ফরমাল এবং ক্যাজুয়াল ফুলহাতা-হাফহাতা চেক ও স্ট্রাইপ শার্ট। এছাড়াও কেরানীগঞ্জের জিলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলার বিক্রয়কেন্দ্রে আছে প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানান ডিজাইনের পার্টি শার্ট।
বে এম্পোরিয়ামের নতুন শাখা।
সম্প্রতি ১৪ সোনারগাঁও জনপথ, সেক্টর-৯, উত্তরায় বে এম্পোরিয়ামের নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বে গ্রুপের চেয়ারম্যান শামসূর রহমান, সিইও এম.এ.কাদের ও এফসিএ খাইরুল আলম লাল ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বে এম্পোরিয়াম লিমিটেডের এজিএম, এইচ আর অ্যান্ড অ্যাডমিন মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রেতাদের জুতোর চাহিদা মেটাতে বড় আকারে সাজানো এই দোকানে রয়েছে পুরুষ, মহিলা ও শিশুদের বিভিন্ন ধরনের জুতোর সংগ্রহ।
