২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকের নতুন সংগ্রহ

মায়াসির, রঙ, অঞ্জন’স ও বিসর্গ’র ঈদ এবং বর্ষার আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 08:47 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

মায়াসিরের কিডস্‌‌

বাচ্চাদের উৎসবমূখী সংগ্রহে নতুন ধরনের কাট আনা হয়েছে। বৈচিত্র্য পাওয়া যাবে অনেক ধরনের। যেমন সামনে পিছনে ছোট বড়, অ্যাঙ্গেল কাট, থাক থাক। এক থেকে ১৫ বছরের শিশুদের বিভিন্ন রংয়ের ট্রেনডি এসব পোশাক  পাওয়া যাচ্ছে মায়াসিরের গুলশান, উত্তরা ও ধানমণ্ডি শাখায়।

Image
রঙয়ের শ্রদ্ধা।

রঙয়ের শ্রদ্ধা।

রঙয়ের শ্রদ্ধা ও ওয়েস্টরঙ

ঈদের সময়ে উজ্জ্বল বাহারি পোশাকের মধ্যে বাড়ির শ্রদ্ধাভাজন প্রিয়জনদের পোশাক বাছাইয়ে অনেক হিমসিম খেতে হয়। তাই শ্রদ্ধাভাজন প্রিয়জনের জন্য নতুন পোশাকের পসরা সাজিয়েছে তারা। বলতে গেলে ‘শ্রদ্ধা’ নামের এই আয়োজন, প্রবীনদের জন্য বাংলাদেশের প্রথম ফ্যাশন হাউজ।

শ্রদ্ধায় ঈদের বিশেষ আয়োজনের পোশাকগুলোতে অফহোয়াইট, সাদা রং, ধূসরসহ অনেক অফটোনের রংয়ের পাশাপাশি উৎসব হিসেবে লাল-সাদা, হলুদ, নীল, বেগুনি প্রভৃতি হালকা রংও ব্যবহার করা হয়েছে। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটার কী কী লাগতে পারে, তা খুঁজে খুঁজে এনে শ্রদ্ধা’য় সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও প্রতিটি সামগ্রীতে গুরুত্ব দেওয়া হয়েছে আরামকে।

ধানমণ্ডি ৭-এর অর্চাড পয়েন্টের বিক্রয় কেন্দ্রে ‘শ্রদ্ধা’ আয়োজনে পোশাক ছাড়াও আছে  টুপি, জায়নামাজ, তসবিহ, ছড়ি, গানের সিডি। আরো রয়েছে ম্যাচিং ওড়না, শাল, ধুতি, বিছানার চাদর এবং প্রয়োজনীয় টুকিটাকি জিনিস।

Image
রঙয়ের ওয়েস্টরঙ।

রঙয়ের ওয়েস্টরঙ।

প্রবীনদের পাশাপাশি হাল ফ্যাশনের পোশাকের সংগ্রহ নিয়ে রঙয়ের নতুন উদ্যোগ ‘ওয়েস্টরঙ’। এই আয়োজনে ছোট-বড় সকলের জন্য দেশীয় পোশাকে ওয়েস্টার্ন ধাঁচের ছোঁয়া দেওয়া হয়েছে।

যমুনা ফিউচার পার্ক, বনানীর রোড এগার ও নারায়নগঞ্জের সান্তনা মার্কেটের শাখায় এবারের ঈদে ‘ওয়েস্টরঙ’-এর আয়োজনে থাকছে পাঞ্জাবি, শেরওয়ানি, কুর্তা, শার্ট, প্যান্ট, স্যান্ডেল ও নানান ধরনের প্রসাধনী সামগ্রী।

এছাড়া ঈদে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য রঙয়ে রয়েছে গিফট্‌ ভাউচার। যে কোনো শোরুম থেকে ৫শ’ থেকে ৫ হাজার টাকা মূল্যের এই সব ভাউচার ব্যবহার করে কেনা যাবে পছন্দসই সামগ্রী।

Image
বর্ষার বর্ণিলতায় অঞ্জন’স।

বর্ষার বর্ণিলতায় অঞ্জন’স।

বর্ষার বর্ণিলতায় অঞ্জন’স

জলপাই রং প্রাধান্য দিয়ে এবার বর্ষার পোশাকের সংগ্রহ সাজিয়েছে এই দেশীয় পোশাক ঘর। কাপড়ে প্রিন্ট, ছাপচিত্রের পাশাপাশি পোশাকের ক্যানভাসে প্রাধান্য পেয়েছে এমব্রয়ডারি। কটন ও লিলেন কটন কাপড়ে তৈরি এসব পোশাকে বৈচিত্র্য আনা হয়েছে কাট-ছাঁটে।

তরুণ-তরুণীদের পাশাপাশি শিশুকিশোরদের জন্যও এবার থাকছে বর্ষার পোশাক। এছাড়াও অঞ্জন’স-এর বনানী ও যমুনা ফিউচার পার্কের বিক্রয়কেন্দ্রে আছে হোম টেক্সটাইল, গয়নাসহ নানান ফ্যাশন অনুষঙ্গের সংগ্রহ।

Image
বিসর্গ’র বর্ষার শাড়ি

বিসর্গ’র বর্ষার শাড়ি

বিসর্গ’র বর্ষার শাড়ি

নান্দনিক নকশার নানান রকম শাড়ির পসরা সাজিয়েছে এই দেশীয় পোশাকের প্রতিষ্ঠান। প্রতিটি শাড়ি ক্রেতাদের ক্রয় সীমার মধ্যে। ছেলেদের জন্য আছে নতুন নকশায় আকর্ষণীয় পাঞ্জাবি। জলপাই, সবুজ, নীল, আকাশি, হলুদ, বেগুনি ও সাদার মিশ্রণে এমব্রয়ডারি জলছাপ যুক্ত ডিজাইন প্রাধান্য পেয়েছে। রাজধানীর আজিজ সুপার মার্কেটের বিক্রয়কেন্দ্রে আরো আছে টপস, থ্রিপিস, ফতুয়া ও গয়না।