২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন বাড়ায় ‘ফুড অ্যাডিকশন’

কোনো লোভনীয় খাবারের ছবির দিকে তাকালে যদি খাবারটি খাওয়ার তীব্র অনুভূতি কাজ করে, তাহলে এটি নির্দিধায় ‘ফুড অ্যাডিকশন’-এর লক্ষণ। আর অনেক ক্ষেত্রেই ওজন বাড়ানোর জন্য দায়ী এই আসক্তি।

ইরা ডি. কস্তা

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 08:00 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সম্প্রতি ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গে ক্লিনিকাল এবং হেল্থ সাইকোলজির অধ্যাপক ক্লস ভোয়েগেল বলেন, “কিছু মানুষের স্বভাবগতভাবেই খাবারের প্রতি এক ধরনের আকর্ষণ কাজ করে। আর এই প্রবণতাই হল ‘ফুড অ্যাডিকশন’।”

যারা অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন, বিশেষ করে মহিলাদের মধ্যে এ বিষয়টি বেশি বলে জানিয়েছেন এই অধ্যাপক।

ভোয়েগেল বলেন, “সব ধরনের নেশাই এক রকম। যাদের ‘ফুড অ্যাডিকশন’ রয়েছে তারা খাবারের প্রতি অনেক বেশি আকর্ষণ অনুভব করেন। এক্ষেত্রে খাবার গ্রহণের প্রতি তাদের মধ্যে এক ধরনের রাসায়নিক নিউরোট্রান্সমিটার তৈরি হয়। যা তাদেরকে আনন্দ দেয়।"

এই পরীক্ষাটি করার জন্য কয়েকজনকে কম্পিউটার স্ক্রিনে লোভনীয় খাবারের ছবি এবং খাবার বাদে অন্যান্য যেমন: মগ, জুতা ইত্যাদির ছবি দেখান হয়। স্ক্রিনে একের পর এক আসা এইসব ছবিগুলোর উপর যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ক্লিক করতে বলা হয়।

আর এই পরীক্ষা চালানো হয় দু্ইভাবে। একবার খাওয়ার তিন ঘন্টা পরে এবং আরেকবার খাওয়ার পরপরই।

গবেষণায় দেখা যায়, যে মহিলা বাড়তি ওজনের সমস্যায় ভুগছেন তিনি যখন খাবারের ছবিগুলো দেখেন তখন তার আবারও খাওয়ার ইচ্ছা জাগে। আর এ কারণে তাদের ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পরে।