পতাকার মানে
ফুটবল বিশ্বকাপ নিয়ে কতো মাতামাতি। প্রিয় দলের পতাকা উড়িয়ে আনন্দ ভাগাভাগি। কখনো কি ভেবে দেখেছেন এইসব পতাকার নকশা কেনই বা নীল-সাদা, সবুজ-হলুদ বা নীল-সাদা-লাল।
বাংলাদেশের পতাকার নকশা যেমন বিশেষ অর্থ বহন করে। তেমনি বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকার নকশার পেছনেও আছে ইতিহাস, রয়েছে আলাদা মানে।
ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের তথ্য অনুসারে, বিশ্বকাপে অংশ নেওয়া ৬টি দেশের পতাকার অর্থ তুলে ধরা হল।
এই দেশের পতাকার লাল এবং হলুদ রংয়ের সরলরেখা এবং বাম পাশে থাকা সিংহাসন আকৃতির বাক্সটি সাবেক স্পেইনের চারটি রাজত্বের স্মরণে দেওয়া হয়েছে।
রাজত্বগুলোর নাম ক্যাস্টাইল, লিওন, নাভারে এবং আরাগন। লাল এবং হলুদ রংগুলোও সাবেক স্প্যানিশ রাজত্বের সঙ্গে সম্পৃক্ত।
এই দেশের পতাকার নকশা সাবেক ব্রাজিল রাজত্বকালীন (১৮২২-১৮৮৯) ব্যানারের ছোঁয়া রয়েছে। বা, ওই ব্যানারের অনুপ্রেরণায় নকশা করা হয়েছে দেশটির পতাকা।
পতাকার সবুজ অংশ ব্রাজিলের সবুজ বনাঞ্চলের এবং হলুদ অংশ দেশটির খনিজ সম্পদের প্রতিনিধিত্ব করে। আর পতাকায় থাকা নীল বৃত্ত এবং তারকাগুলো দেশের স্বাধীন আকাশের প্রতিচ্ছবি। আগে ২১টি তারকা থাকলেও অঙ্গরাজ্য বাড়ায় তারকার সংখ্যা ২৭টি করা হয়।
নীল, সাদা এবং লাল রংয়ের সমন্বয়ে নকশা করা হয়েছে দেশটির পতাকা। এই তিনটি রং ‘ফ্রেঞ্চ তিন রং’ নামে পরিচিত। ফরাসি বিপ্লবের সময়ে পার্শিয়ান মিলিশিয়াদের ব্যবহৃত রং নীল ও লালের সঙ্গে সাদা যোগ করে তৈরি হয়েছে এই দেশটির পতাকা।
মধ্যযুগের রোমান সাম্রাজ্যের ব্যানারের আদলে তৈরি করা হয়েছে জার্মানির পতাকা। এ ছাড়াও পতাকায় ব্যবহৃত কালো, লাল এবং সোনালি রং দেশটির ইতিহাসের বিভিন্ন সময়ের সঙ্গে জড়িত বলে সেভাবেই নকশা করা হয়েছে জার্মানির পতাকা।
ইতালির পতাকায় রয়েছে সবুজ, সাদা এবং লাল রং। ১৭৯৭ সালে নেপোলিয়ান ইতালিতে যে ফ্রেঞ্চ পতাকা নিয়ে এসেছিলেন সেটির অনুপ্রেরণায় বর্তমান পতাকা ডিজাইন করা হয়েছে। পতাকাটির সঙ্গে মেক্সিকোর পতাকার কিছুটা মিল রয়েছে।
তাদের পতাকায় অনুভূমিক ভাবে প্রথমে আকাশি তারপর সাদা রংয়ের ব্যান্ড। এভাবে পুরো পতাকাটি নকশা করা। মাঝে হলুদ সূর্যের সঙ্গে মুখের ছবি, যা মে মাসের সূর্য বা সূর্যের দেবতা ইনকা হিসেবে পরিচিত।
এছাড়া ১৮১০ সালে ২৫ মে, এই দেশের স্বাধীনতার পক্ষে গণজাগরণের নিদর্শন হিসেবে মেঘলা আকাশের ফাঁক দিয়ে বেড়িয়ে আসা উজ্জ্বল সূর্য— প্রতিক হিসেবে ব্যবহার করা হয়েছে।
আকাশি রং পরিষ্কার উন্মুক্ত আকাশ এবং সাদা রং আন্দিস পর্বতমালার তুষারপাতের চিহ্ন হিসেবে পতাকায় যোগ করা হয়েছে।
সম্পূর্ণ পতাকার রং দেশটির স্বাধীনতা প্রকাশ করে।
