বিশ্বকাপ ফ্যাশন অনুষঙ্গ
পছন্দের দলকে সমর্থন জানাতে আয়োজনের কমতি নেই। শুধু জার্সি নয়, ব্রাজিল বিশ্বকাপে অংশ নেওয়া পছন্দের দলের নানান অনুষঙ্গ গায়ে জড়িয়েছেন ফুটবল প্রেমিরা।
গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে গিয়ে দেখা গেল দোকানগুলোতে তিলপরিমাণ জায়গা নেই।
টুপি, রুমাল, ব্রেসলেট, জুতা, পতাকাসহ নানান অনুষঙ্গ কিনতে ভিড় জমিয়েছে মার্কেটে।
স্টেডিয়াম মার্কেটের বিক্রেতা আজিম বলেন, “আমি তো আগের বিশ্বকাপ দেখছি। সেবারের চাইতে এ বছরের বিক্রিবাট্টা বেশি। ”
ফুটপাথের ব্যবসায়ী আজাদের ভাষায়, “বেশি বিক্রি হয় ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি, টুপি, ক্যাপ, ব্রেসলেট। তবে জার্মানী, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডের জার্সিও চলে”
ইচ্ছে করলে বিশ্বকাপ উপলক্ষে আপনার পছন্দের যে কেনো জিনিস কিনে আনতে পারেন।
ব্রেসলেট: ফ্যাশন প্রেমি তরুণদের জন্য বিশ্বকাপ উপলক্ষে মার্কেটে এসেছে নানা রকম ব্রেসলেট। বিভিন্ন দেশের লগো সম্বলিত এসব ব্রেসলেট পাওয়া যাচ্ছে মার্কেটগুলোতে। কাপড়, চমড়া, স্টিল, রাবারসহ বিভিন্ন ধরনের ব্রেসলেটের দাম পড়বে ২০-২০০ টাকা।
টুপি: বিশ্বকাপ ফুটবলের অংশ নেওয়া দলগুলোর মধ্যে নীল-সাদা আর সবুজ-হলদে টুপির চাহিদা সবচেয়ে বেশি। কাপড়ে তৈরি টুপিগুলো মাথায় বেধেও রাখা যায়। এ ধরণের প্রতিটি টুপির দাম পড়বে ৯০-১৫০ টাকা।
রুমাল: পছন্দের দলের নতুন ফ্যাশন অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে বিভিন্ন ধরনের রুমাল। সাধারণত পতাকার ডিজাইনে করা প্রতিটি রুমালের দাম পড়বে ২৫-৫০ টাকা।
ঘড়ি: বিশ্বকাপে অংশগ্রহনকারী জনপ্রিয় দলগুলোর লোগো সম্বলিত ঘড়ি পাওয়া যাচ্ছে মার্কেটে। দাম পড়বে ১৫০-৩৫০ টাকা।
কোথায় পাবেন
বিশ্বকাপের এই পণ্যগুলো পাবেন ঢাকার গুলিস্তান, স্টেডিয়াম মার্কেট, নিউ মার্কেট, বসুন্ধরা মার্কেট, মোচাক মার্কেট, সিটি হার্ট, পলওয়েল মার্কেট, ইস্টার্ন প্লাস, মিরপুর ১০ এবং চকবাজার।
