২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন্ন আমেজে পোশাক

সাধারণত রোজার ঈদের আগে দেশীয় ফ্যাশন ঘরগুলো অন্য কোনো উৎসব ঘিরে নতুন পোশাকে নজর দেয় কম। তারপরও দহনকালের কথা চিন্তা করে কিছু প্রতিষ্ঠান পোশাক ধারায় ভিন্নতা আনতে চেষ্টা করে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 06:13 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

শুধু মৌসুম নয়, ধর্মীয় বা বিশেষ দিবস নিয়েও আয়োজন থাকে কোনো কোনো সময়।

Image
রঙয়ের শবেবরাতের পাঞ্জাবি।

রঙয়ের শবেবরাতের পাঞ্জাবি।

শবেবরাত উপলক্ষ্যে হালুয়া রুটির আয়োজন ছাড়া পোশাকে থাকে না কোনো আয়োজন। তবে এই বছর ‘রঙ’ একটু ভিন্ন ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছে।

ভাগ্যরজনী উপলক্ষ্যে এই দেশীয় ফ্যাশন ঘর সেজেছে নিজস্ব ভঙ্গিতে। পোশাকে এনেছে কিছুটা ভিন্ন মাত্রা। এছাড়াও গ্রীষ্মকাল উপলক্ষ্যে সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুভেচ্ছা মূল্যছাড়ের আয়োজন করেছে তারা। ১৪ জুন ২০১৪ পর্যন্ত দেশীদশ ব্যতীত রঙের সকল বিক্রয়কেন্দ্রে এই আয়োজন চলবে।

Image
বাবা দিবস উপলক্ষ্যে বাবা-মেয়ের একই রকম পোশাক।

বাবা দিবস উপলক্ষ্যে বাবা-মেয়ের একই রকম পোশাক।

বাবা দিবস সামনে রেখে দেশের আরেক ফ্যাশন ঘর ‘নগরদোলা’ সেজেছে বাবা ও মেয়ের পোশাক নিয়ে। ‘বাবা আর আদুরে আমি’ শিরোনামে এই আয়োজনে আছে বাবা ও মেয়ের জন্য একই রংয়ের কাপড় ও ডিজাইন দিয়ে তৈরি করা পোশাক। বাবার জন্য রয়েছে পাঞ্জাবি ও মেয়ের জন্য লং কুর্তি যা ব্লকের নকশায় তৈরি। সুতি কাপড় দিয়ে তৈরি এই পোশাকগুলো গরমে আরামদায়ক হবে বলে জানান নগরদোলার চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী আফজাল।
Image
বিবিয়ানার গ্রীষ্মের পোশাক।

বিবিয়ানার গ্রীষ্মের পোশাক।

গরমে লেবু রংয়ের হালকা বাহারে সেজেছে ‘বিবিয়ানা’। তাদের গ্রীষ্মের পোশাকের বিশেষ আয়োজনে হালকা সব রংয়ের মাঝে আরো আছে হালকা হলুদ, সাদা ও হালকা গোলাপি। সুতি কাপড়ে তৈরি এসব পোশাকের মধ্যে আছে পালাজ্জো, ট্রাউজার, পাটিয়ালি এবং ধূতি সালোয়ার, বিভিন্ন ধারার ঢিলেঢালা কুর্তি। গরমের আরামদায়ক এসব পোশাক তৈরিতে এসেছে চেক এবং স্ট্রাইপ কাপড়। টাই-ডাই, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট দিয়ে করা হয়েছে অলংকরণ।
Image
অঞ্জন’সের গরমের পোশাক।

অঞ্জন’সের গরমের পোশাক।

গরমের ক্যাজুয়াল বা ফরমাল লাইফস্টাইলকে আরো গতিময় করতে ‘অঞ্জন’স’ পোশাকে এনেছে চেক কাপড়ের প্রাধান্য। সুতি, লিনেন ও ভয়েল কাপড়ের পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানান নকশা। মাধ্যম হিসেবে এসেছে স্ক্রিন প্রিণ্ট ও এমব্রয়ডারি। গরমের জীবনযাত্রায় মৌসুমের সঙ্গে মিলিয়ে থাকছে হালকা রংয়ের ব্যবহার। তাদের ফেইসবুক পেইজে দেখা যাবে এইসব পোশাকের ছবি।