২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অভিযানে মুসা ইব্রাহীম

বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ‘লেকচার সিরিজে’ প্রথম বক্তা হিসাবে ‘প্রথম ভারত-বাংলাদেশ মৈত্রী অভিযানের’ ঘোষণা দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 06:31 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

মুসার ঘোষণার এই দিনেই ১৯৫৩ সালে প্রথমবারের মতো এভারেস্ট জয় করেছিলেন এডমুন্ড হিলারি ও তেনজিং নোরগে।     

জুন-জুলাই মাসে উত্তর আমেরিকার সর্ব্বোচ্চ শৃংগ মাউন্ট ডেনালিতে মুসার সঙ্গে যোগ দেবেন ভারতীয় অভিযাত্রী সত্যরূপ সিধান্ত। সিদ্ধান্ত স্কাইপের মাধ্যমে জানান তার জন্ম পশ্চিমবংগে হলেও পেশাগত কারণে ব্যাঙ্গালোরে থাকছেন গত ৯ বছর ধরে।   

মুসা ইব্রাহীম এই অনুষ্ঠানে তার এভারেস্ট অভিযানের পেছনের গল্প তুলে ধরেন সমবেতদের কাছে। ২০০০ সাল থেকে শুরু করে বিভিন্ন অভিযানের ছবিও দেখান তিনি।    

Image
আগের অভিযানের ছবি দেখাচ্ছেন মুসা ইব্রাহীম

আগের অভিযানের ছবি দেখাচ্ছেন মুসা ইব্রাহীম

অনুষ্ঠানে ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মুসা ও সিদ্ধান্তের এই মৈত্রী অভিযানের সাফল্য কামনা করেন।   

মুসা ইব্রাহীম ‘সেভেন সামিটের’ অভিযানে এখন পর্যন্ত এভারেস্ট ছাড়াও আফ্রিকার কিলিমানজারো, অস্ট্রেলিয়ার কোশচুশকো ও ইউরোপের সর্ব্বোচ্চ শৃংগ এলব্রুস জয় করেছেন।