বার্গার অ্যান্ড বিরিয়ানি ফেস্ট ২০১৪
ভোজনরসিকদের অনলাইনভিত্তিক কমিউনিটি ঢাকা ফুডিস ৩০ মে, শুক্রবার ঢাকার গুলশান-১ এর ইমানুয়েলস ব্যানকুয়েট হলে দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ‘বার্গার অ্যান্ড বিরিয়ানি ফেস্ট ২০১৪’।
দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব চলবে।
গ্রামীণফোনের সহায়তায় আয়োজিত এই উৎসবে ঢাকার বেশ কিছু জনপ্রিয় বার্গার ও বিরিয়ানি চেখে দেখার সুযোগ থাকছে আগতদের জন্য।
ফখরুদ্দিন বিরিয়ানী, নান্না বিরিয়ানী, হানিফ, স্বাদ তেহারী, বিউটি লাচ্ছি, গুলশান প্লাজা রেস্তোরা, ঢাকাইয়া, সালিমার গার্ডেনের মতো প্রতিষ্ঠানগুলো তাদের বিরিয়ানি প্রদর্শন ও বিক্রি করবে। এছাড়া বার্গার অ্যান্ড বুস্ট, অসাম, ওয়াও, দ্য ব্রেকসহ বার্গারও থাকছে।
এছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো উপস্থিত অতিথিদের মাঝে তাদের রেসিপি ও সফলতার গল্প শোনাবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘আল্টিমেইট বার্গার অ্যান্ড বিরিয়ানী ফুডি’। উৎসবের প্রবেশ টিকিট ৫০ টাকা।
foodpanda অ্যাপ ব্যবহারকারীরা তাদের ব্যবহৃত অ্যাপ দেখিয়ে উৎসবে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।
