নতুন শাখা
প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কে দেশীয় পোশাক ঘরগুলোর নতুন বিক্রয়কেন্দ্র।
শীতল-এর নতুন বিক্রয়কেন্দ্র
যমুনা ফিউচার পার্কের সি ব্লকে এই পোশাক ঘরের চতুর্থ শাখা যাত্রা শুরু করেছে। ২৩ মে এই শোরুম উদ্বোধন করেন এভারগ্রিন গ্রুপের চেয়ারম্যান আবদুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, শীতল ফ্যাশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাকিল ও পরিচালক মোহাম্মদ সাজিদসহ আরও অনেকে।
নতুন এই বিক্রয়কেন্দ্রে রয়েছে টি-শার্ট, গ্যাবর্ডিন ও ক্যাজুয়াল প্যান্ট, হাফ ও ফুলশার্ট, থ্রিপিস, শাড়িসহ নানান রকমারী পোশাক। এছাড়াও রয়েছে ফ্যাশনের নানান অনুষঙ্গ।
যমুনা ফিউচার পার্কে সম্প্রতি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট খুলেছে দেশীয় ফ্যাশন ঘর অঞ্জন’স। প্রায় ৫ হাজার বর্গফুটের এই আউটলেটে থাকছে শাড়ি, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাক। যমুনার নিচতলার সি ব্লকের ছাদের নীচে মিলবে গহনা, হ্যান্ডিক্র্যাফটস, হোমটেক্সটাইলসহ বিবিধ ফ্যাশন অনুষঙ্গ। নানান উৎসবের অনেক পোশাক এর জন্য তাই ঢুঁ মারতে পারেন বুধবার বাদে সপ্তাহের যেকোনো দিন।
