২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বম্বে আলু

একসময় বলা হত বেশি বেশি আলু খান, ভাতের উপর চাপ কমান। তবে কিছু আলুর তরকারি সত্যিই সুস্বাদু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 04:27 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

সেরকমই একটি আলুর ব্যঞ্জন তৈরির পদ্ধতি দিয়েছেন রন্ধনশিল্পী শাহনাজ শিমুল।

উপকরণ

সিদ্ধ আলু ৫০০ গ্রাম (বড় হলে টুকরা করে নিতে হবে, ছোট হলে খোসাসহ আস্ত রাখুন)।

টমেটো ছোট টুকরা করে কাটা ১ কাপ। কাঁচামরিচ ৩টি। শুকনামরিচ ৩টি। পেঁয়াজকুচি আধা কাপ। আদাবাটা ১ চা-চামচ। রসুনকুচি ৫ থেকে ৬ কোয়া। মরিচগুঁড়া ১ চা-চামচ। আস্ত জিরা ১ চা-চামচ। ধনেগুঁড়া ১ চা-চামচ। হলুদগুঁড়া ১ চা-চামচ। তেজপাতা ১টি। লবন স্বাদমতো। তেল পরিমানমতো। ধনেপাতার কুচি পছন্দমতো।

পদ্ধতি

তেলে জিরার ফোড়ন দিয়ে তেজপাতা ছাড়ুন। পেঁয়াজকুচি দিয়ে ভেজে, টমেটো আর সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর সিদ্ধ আলু দিয়ে আধা কাপ পানি দিন।

বেশি আঁচে জোরে জোরে নেড়ে সব একসঙ্গে মিশিয়ে ফেলুন। খেয়াল রাখবেন নিচে যেন ধরে না যায়। কয়েক মিনিটের মধ্যেই পানি শুকিয়ে আলুর সঙ্গে মসলা মাখামাখা হয়ে যাবে।

ধনেপাতার কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

** রুটি, পরোটা, পোলাও, ভাত, লুচির সঙ্গে খেতে দারুণ।