গ্রীষ্মকালীন ‘ডিসকাউন্ট’
বিভিন্ন দেশীয় পোশাকের ঘরে চলছে মূল্যছাড়।
আবর্তন
দেশীয় এই ফ্যাশন হাউজে চলছে গ্রীষ্মকালীন মূল্যছাড়। শতকরা ৫০ ভাগ পর্যন্ত ছাড়ে কেনা কাটার সুযোগ পাওয়া যাবে ধানমণ্ডি, ওয়ারি, সিদ্ধেশ্বরী ও মিরপুর-১০ এর শোরুমে। এই আয়োজনে গরমের ক্যাজুয়াল পোশাক ছাড়াও আছে বিভিন্ন ডিজাইনের ছোট ও বড়দের বৈচিত্র্যময় পোশাক। মূল্যছাড় চলবে ২৫ জুন পর্যন্ত।
নগরদোলা
এই দেশীয় পোশাক প্রতিষ্ঠানের ধানমণ্ডির বিক্রয়কেন্দ্রে সকল পোশাকে থাকছে শতকরা ৬০ ভাগ পর্যন্ত মূল্যহ্রাস। এই সুযোগ ১ জুন থেকে শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত।
চৈতি
চাঁদনী চকের এই দেশীয় পোশাকের দোকানে চলছে শতকরা ১৫ ভাগ মূল্যছাড়। সুযোগ চলবে ৩০ মে পর্যন্ত।
রঙ
শতকরা ৫০ ভাগ পর্যন্ত ছাড়ে ব্যবস্থা করেছে এই দেশীয় পোশাক ঘর। ৩০ মে থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে রঙয়ের এই আয়োজন। দেশীদশ বাদে ‘শ্রদ্ধা’ ও অন্যান্য বিক্রয়কেন্দ্রে থাকছে এই সুযোগ।
কে ক্র্যাফট
বৈশাখ শেষ হয়ে গেলেও ‘বৈশাখিঅফার’ হিসেবে প্রতিষ্ঠানে রয়েছে ১০ ভাগ মূল্য ছাড়ের ব্যবস্থা। তবে এই সুযোগ শুধু মাত্র গ্রামীন ফোনের স্টার কাস্টমারদের জন্য।
