২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারের মেলা

রাজধানীর দুই রেস্তোরাঁয় চলছে দুই রকম খাদ্যোৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 06:48 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

ইতালীয় খাদ্যোৎসব

ইতালিয়ান খাবারের ভক্ত হলে প্রেগো রেস্তোরাঁয় ঢুঁ মারতে পারেন। পুরো মে মাসজুড়ে চলবে এই ডিনার উৎসব।

এই আয়োজনে আরও থাকছে জনপ্রিয় ইতালিয়ান তাসকানি অঞ্চলের খাবার । উৎসবের রান্না পরিচালনায় প্রেগোর শেফদের সহযোগিতা করবেন ওয়েস্টিনের নির্বাহী শেফ পিটার উইকি।

এ প্রসঙ্গে উইকি বলেন, “আমরা এ উৎসবে তাসকানি খাবারের ঐতিহ্য আনতে পেরে সন্তুষ্ট ও আনন্দিত। তাসকানি ইতালির ক্ষুদ্র অঞ্চল হলেও এর ঐতিহ্য, ইতিহাস ও খাবার বিশ্বে সুপরিচিত।”

তাসকানি খাবার ছাড়াও ডিনার মেন্যুতে পাবেন পাস্তা ই বিসোতি, সুপ, ইস্কালো পিনি ডি ভিতিলো এল সুগো ই মোজারেলা, সালসন ভিজারিজিও এবং ব্রাজিনো ইসোলা ডি জিগলিও’র মতো সুস্বাদু সব খাবার।

এছাড়াও উৎসবে শেফদের সঙ্গে কথা বলা ও তাদের রান্না সরাসরি দেখার সুযোগও থাকছে। চাইলে জেনে নিতে পারবেন শেফদের রান্নার গোপন রেসিপি।

আইসক্রিম উৎসব

এই গরমে ঢাকার ওয়েস্টিন হোটেলের ডেইলি ট্রিটস রেস্তোরাঁয় চলছে মাসব্যাপি আইসক্রিম উৎসব। এখানে খেতে পারবেন চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, রাসপবেরি, ম্যাঙ্গোসহ বিভিন্ন স্বাদের আইসক্রিম।

এছাড়াও থাকছে চকোলেট চিপস, ভ্যানিলা প্রুন, পিস্তাশিও এবং লেমন সরবেট।

উৎসবে যতখুশি আইসক্রিম খেতে জনপ্রতি খরচ পড়বে ৭৯০ টাকা (ট্যাক্স ও আনুষাঙ্গিক খরচ বাদে)।

৩১ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ওয়েস্টিনে চলবে এই আইসক্রিম উৎসব।