২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিসাইক্লিস্টের প্রদর্শনী ও ‌র‌্যালি

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্বাচিত ছবি নিয়ে বিডিসাইক্লিস্ট আয়োজন করছে দুই দিনব্যপী আলোকচিত্র প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 07:06 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

দেশের অন্যতম সাইকেলচালিয়ে গ্রুপের এই আয়োজন দৃক গ্যালারিতে ১৫ ও ১৬ মে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘সাইকেলিং ইন বাংলাদেশ’ শীর্ষক এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজকদের দাবি, হয়তো এবারই প্রথম এরকম ভিন্নধর্মী বিষয়ের উপর প্রদর্শনী আয়োজন করা হচ্ছে।

আয়োজকরা আশা করছেন, ভিন্নধর্মী এ প্রদর্শনীর মাধ্যমে মানুষ সাইকেলিংয়ের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্যেও উৎসাহিত হবেন।

অন্যতম আয়োজন বিপা নূর এ নাজিয়া বলেন, “এ চিন্তধারা থেকেই প্রদর্শনীর মূলভাব হিসেবে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।”

বিপা আরও বলেন, “আমরা বোঝাতে চাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য দীর্ঘপথ পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। ঘরের পাশে অথবা দৈনন্দিন চলার পথেই উপভোগ করা সম্ভব বাংলাদেশের অপার সৌন্দর্য।”

তিনি জানান, প্রদর্শনী ছাড়াও তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভনিউ থেকে সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। যা রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কেক কাটার মাধ্যমে শেষ হবে।

প্রদর্শনীর আলোকচিত্র নির্বাচনে সহযোগিতা করেছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমির আলোকচিত্র প্রশিক্ষক তানভির মুরাদ তপু এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি ও ডেইলি ইন্ডিপেন্ডেন্টের ফটোসাংবাদিক জাহিদ ইসলাম।