২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডয়েসলান্ডের খাদ্যোৎসব

র‌্যাডিসনের আয়োজনে ১৫ থেকে ২৪ মে পর্যন্ত চলবে ‘ডয়েসলান্ড কুসে’ বা ‘জার্মান ফুড ফেস্টিভল’। বিশেষ এই খাদ্যোৎসবে হোটেলের এক্সিকিউটিভ শেফ পিটার কাউফম্যানের তত্ত্বাবধানে ৫০ পদের খাঁটি জার্মান খাবারের আয়োজন থাকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 06:53 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

কাউফম্যান নিজেই জার্মান বংশোদ্ভুত, তাই খাবারে স্বাদে জার্মানির ছোঁয়া পাওয়ার আশা করা যেতেই পারে! 

র‌্যাডিসনের রেস্তোরাঁ ওয়াটার গার্ডেন ব্রাজিরিতে আয়োজিত এই উসৎবে জার্মানির আবহ ধরে রাখতে অতিথিদের জন্য থাকছে কিছু প্রথাগত জার্মান খেলার আয়োজন।

কাউফম্যান কথার ফাঁকে বলন, “আল্পস থেকে শুরু করে উত্তর সাগরের সমুদ্রতট পর্যন্ত হওয়ায় এই দেশের খাবার বেশ বৈচিত্র্যপূর্ণ। সেসব খাবার থেকেই এই আয়োজন।” 

উল্লেখযোগ্য পদের মধ্যে থাকছে স্নিটজেল, যা মাংসের চপ তবে আকারে প্রায় হাতে বেলা রুটির মতো, ডিপ ফ্রাই করে আলু ও সবজি দিয়ে পরিবেশন করা হয়।

মিটবল, আর সসেজের পদতো থাকছেই। এই পদ ছাড়া সম্ভবত জার্মানির খাবার কল্পনা করা একটু কঠিনই!

কাউফম্যানের ভাষায়, “স্থানীয় সংস্কৃতির ঢঙে তাল মেলাতে প্রায় সব কটি আমিষের পদ তৈরি হচ্ছে বাছুরের মাংস দিয়ে।” 

বেশ কিছু মিষ্টি খাবারও থাকছে। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এর জন্মই যে জার্মানিতে। আরো থাকছে স্টাফড ক্রেপ। 

ছবি: হাসান বিপুল