রূপসির খোঁজে
মিলনমেলায় পাল্টে গেল লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ এবং লাক্সের সূবর্ণজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন।
৪ মে রবিবার, সন্ধ্যায় ঢাকার ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হল বাংলাদেশে লাক্সের পঞ্চাশ বছর পূর্তি এবং লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪-এর শুভ উদ্বোধন।
১৯৬৪ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত লাক্সের সঙ্গে সংশ্লিষ্ট অনেক তারকা, মিডিয়া ব্যক্তিত্ব এবং ফ্যাশন ও গ্ল্যামার জগতের নামকরা ব্যক্তিত্বের উপস্থিতিতে ঝলমলে হয়ে উঠেছিল পুরো আয়োজন।
পাঁচদশকে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের উপস্থিতি এই আয়োজনের আকর্ষণ ও সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ।
৫০ বছর ধরে বাংলাদেশে লাক্সের যে এগিয়ে চলা, তা ধরে রাখতে এবং লাক্সের সঙ্গে জড়িত প্রতিটি সুন্দর মুখ ও প্রতিভাকে শ্রদ্ধা জানাতে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘লাক্স বুক অফ বিউটি অ্যান্ড গ্ল্যামার’-এর মোড়ক উন্মোচন করেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বাকার এবং এশিয়াটিক থ্রি সিক্সটি-এর গ্রুপ চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
নতুন সুপারস্টারের খোঁজে আবার ফিরে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য আবিস্কারের মঞ্চ লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪। যে রূপসির মধ্যে আছে অনন্য রূপের ঝলক, সপ্রতিভ উপস্থিতি আর নজরকাড়া ব্যক্তিত্ব, তাকে খুঁজে নিতেই শুরু হয়েছে এবারের সৌন্দর্যের লড়াই।
এবারের বিজয়ী হবেন বাংলাদেশের নতুন ফেইস অফ লাক্স, সঙ্গে পাবেন একটি নতুন গাড়ি।
এ বছরের লাক্স চ্যানেল আই সুপারস্টার আয়োজন সম্পর্কে বক্তব্য রাখেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর-পার্সোনাল কেয়ার, জাভেদ আক্তার।
এই বছরে লাক্স চ্যানেল আই সুপারস্টারের জন্য রেজিস্ট্রেশন করা যাবে: www.luxstarsandbeauty.com অথবা http://www.facebook.com/LuxBangladesh
বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ নম্বরে।
