সামার রানওয়ে
গ্রীষ্মের সমসাময়িক স্টাইলে ভিন্নতা নিয়ে এসেছে প্লাস পয়েন্ট। থ্রি কোয়ার্টার থেকে ফুলস্লিভ, ফরমাল বা ক্যাজুয়াল কিছুই বাদ যাচ্ছে না এই সংগ্রহ থেকে।
শার্ট, পাঞ্জাবি এবং প্যান্টের কাট-ছাঁটে রয়েছে নিজস্বতা। তাদের গরমের এই সংগ্রহ ফুটিয়ে তুলতে আয়োজন করে ফ্যাশন শো। ‘সামার রানওয়ে’ নামে এই শোয়ের মাধ্যমে ৬টি সারিতে ফুটিয়ে তোলা হয় গ্রীষ্মের আয়োজন।
একই সঙ্গে যমুনা ফিউচার পার্কে ২৪তম শো-রুমের যাত্রার ঘোষণাও করা হয়।
উল্লেখ্য, প্লাস পয়েন্ট ২০০৩ সাল থেকে পুরুষের ফ্যাশন নিয়ে দেশীয় ব্র্যান্ড হিসেবে কাজ করে যাচ্ছে।
ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে।
