ইন্সটাগ্রাম থেকে ঢাকা-গ্রাম
ঢাকা নিয়ে কত্ত অভিযোগ। তারপরও শহুরে এই নাগরিক জীবন নিয়েই আমাদের আয়োজনের কমতি নেই। ব্যস্ততা, ট্র্যাফিক জ্যাম, আড্ডা, কঠিন-কঠোর জীবন সব মিলিয়েও ঢাকার অন্যরকম একটা গল্প আছে। যেই গল্পে হয়তো বইয়ে পড়া বা সিনেমায় দেখা ‘বিদেশি’ আমোদ নেই। তবে এটা প্রাণবন্ত এক শহর।
ঢাকাকে নিয়ে ‘ঢাকাগ্রাম’ ভিন্ন একটা গল্প বলে। কখনও ঘোলাটে আর কখনও গাঢ় উজ্জ্বল রাংতা কাগজের মতো মোড়া ছবিগুলো আসলে, একেকজন ঢাকাবাসীর এক জোড়া করে চোখ।
এই গল্পের শুরু একেবারে আধুনিকতর প্রযুক্তির হাত ধরে। ইন্সটাগ্রাম হচ্ছে স্মার্টফোন ও অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি হওয়া, ‘আলোকচিত্র বা ফটোগ্রাফের সামাজিক যোগাযোগ মাধ্যম।
আর সেখানে ঢাকা শহরের ছবির গল্প নিয়ে অনেককেই এক জায়গায় জড়ো করেছে ঢাকাগ্রাম।
কয়েক বছর আগে ইন্সটাগ্রামের জন্ম হলেও এই ঢাকাগ্রামের যাত্রা শুরু হয়েছে দিন সাতেক আগে। ঢাকার অসংখ্য না জানা গল্পের পেট ফুঁড়ে এমনই এক কাণ্ডের কথা জানালেন, পুরো প্রদর্শনির লেখালেখির দায়িত্ব কাঁধে নেয়া ইমরান ফিরদাউস।
ইমরান ফেরদৌসের তোলা ছবি।
জেসিকা ইসলাম লিয়ার তোলা ছবি।
শনিবার ধানমণ্ডির ৭/এ ফুটপাতে প্রদর্শনির সামনে বসে এভাবেই নিজেদের গল্প বলছিলেন, আয়োজকদের একজন জাহিন ফারুক আমিন।
মাত্র একদিনের প্রদর্শনী। শনিবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অনেক মানুষই উপভোগ করেছেন এই আয়োজন।
ফুটপাতের রেলিং-এ টাঙানো ছয় বাই ছয় সেন্টিমিটারের ৪৮টি ছবি, আর আশপাশেই গিটার নিয়ে বসে গান গাইছেন আলোকচিত্রী ও তাদের বন্ধুরা। এলোমেলো হেঁটে যাওয়া পথচারীদের অনেককেই হোঁচট খেতে দেখা গেলো।
কয়েকজনতো বলেই ফেললেন, “গ্যালারি’তে নাকি এমন আয়োজন হয় শুনেছি, তবে রাস্তায় এমনটা ভাবিনি কখনো। ছেলে-পেলেরা আসলেই কিছু করছে, মোবাইল টিপে গোল্লায় গেছে এটা মনে হয় ঠিক না।”
যাদের ছবি নিয়ে এই অভিনব আয়োজন তারা হলেন - অনিন্দ্য কবির অভিক, আমিরুল রাজিব, আবেদীন সাফী, ইমরান ফিরদাউস, ইসমাইল ফেরদৌস, এন্ড্রু বিরাজ, কাজী তাহসিন অপূর্ব, জেসিকা ইসলাম লিয়া, দর্শন চাকমা, দাউদ হেলাল ফাহিম, বিস্কুট, ফারহান চৌধুরী, সউদ আল ফয়সাল, সায়ান চৌধুরী অর্ণব, সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, স্ট্যালিন জোসেফ, শিফুল রিয়াদ ও শেখ মেহেদী মোরশেদ।
শেখ মেহেদী মোরশেদের তোলা ছবি।
সাইফুল রিয়াদের তোলা ছবি।
তবে ভিন্ন আঙ্গিকের এই ছবিগুলোর মান কিংবা গ্রহনযোগ্যতা নিয়ে তার কোনো প্রশ্ন নেই। বরং আয়োজকদের কাছে বড় কিছুই চেয়েছেন তিনি। কেনো আরো বেশি ছবি নিয়ে এই প্রদর্শনী হল না, সে বিষয়ে আক্ষেপ ঝড়েছে তার কন্ঠে। জানিয়েছেন আগামীতে আরো বড় কলেবরে দেখতে পারবেন ঢাকাগ্রামকে এমন আশাবাদ তার।
সিঁথীর সঙ্গে শেষ পর্যন্ত প্রদর্শনীর কিউরেটর আমিরুল রাজিবের কথা হয়েছে কিনা সেটা জানা হয়নি। তবে ইন্সটাগ্রামকে ঘিরে তৈরি হওয়া এই উদ্যোগকে নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন রাজিব।
ঢাকা-গ্রাম আর কিছুদিনের মধ্যেই পথ প্রশস্ত করতে চলেছে চট্ট-গ্রামের জন্য। পাশাপাশি এই প্রদর্শনীকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যেই, আয়োজকরা পুরান ঢাকা এবং জাহাঙ্গীরনগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে পেশাদারি আলোকচিত্রী আর মোবাইল অ্যাপসে’র এই আলোকচিত্রীদের মাঝে ছোটখাটো যে বিতর্কের কথা কিঞ্চিৎ শুনতে পাওয়া যায়, তা ফুঁ মেরে উড়িয়ে দিলেন রাজিব।
দাউদ হেলাল ফাহিমের তোলা ছবি।
ফারহান চৌধুরীরর তোলা ছবি।
পেশাদারি অভিজ্ঞতার জের টেনে, একইসঙ্গে নিশ্চিত করলেন, “অন্য যেকোন আলোকচিত্র প্রদর্শনী থেকেই এখানকার দর্শক অনেক বেশি ছিলো।”
“আর সকালে জ্যামে পড়ে, হাঁসফাঁস করতে করতে বাস ছেড়ে আসা মানুষদের যখন প্রদর্শনী ঘুরতে দেখেছি, তখনই আমাদের এই আয়োজনের সফলতা খুঁজে পেয়েছি।” বললেন রাজিব।
সে যাই হোক, এবার যাদের যাওয়া হয়নি, তাদের দুঃখ পাওয়ার কিছু নেই। বাসের ভিড় ঠেলে, চায়ের কাপে চুমুক দিতে গিয়ে কিংবা একান্ত আনমনে তৈরি হওয়া এইসব ছবি, আলোকচিত্র জগতে নতুন ভাষা তৈরি করবে, তাদের এমন আশাবাদ বাস্তবে পরিণত হওয়ার আগেই যদি সেগুলো দেখে নিতে চান, তবে আজ থেকে নিজের আশাপাশের খোঁজখবর রাখতে শুরু করুন।
হয়তো কোনো একদিন আপনার বাড়ির পাশেই দেখতে পাবেন, ঢাকাগ্রাম এসে হাজির।
