২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণ শেষে দেশে

বাংলালিংক গ্র্যান্ডমাস্টার বিজয়ীরা ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছে। হুয়াওয়েইর ‘গ্লোবাল টেলিকম সীডস ফর দি ফিউচার’ কার্যক্রমের আওতায় চীনে ১২ দিনের সফরের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 07:19 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই সফরে অংশ নেয় তিনটি গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় বিজয়ী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আইবিএ- ঢাকা বিশ্ববিদ্যালয় ও চুয়েট।

চীনের দুটি শহর বেইজিং ও শেনজেনে তারা বিভিন্ন কর্মশালায় অংশ নিয়ে হুয়াওয়েই ইউনিভার্সিটির প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞদের কাছ থেকে হাতেকলমে প্রশিক্ষণ লাভের সুযোগ পান। এছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের তিনটি দল হুয়াওয়েইর এক্সপেডিশন হল ও উৎপাদন কারখানাও পরিদর্শন করেন।

এই সফরের সমাপনী উপলক্ষে ১৭ এপ্রিল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেইজিংভিত্তিক হুয়াওয়েইয়ের ভাইস প্রেসিডেন্ট মি. কু, বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রুহিদাস জোদ্দার ও বেইজিং ল্যাঙ্গোয়েজ অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটির (বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়) প্রেসিডেন্ট।

গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতা হল একটি আইডিয়া জেনারেশন কনটেস্ট বা নতুন ধারণা উদ্ভাবন প্রতিযোগিতা, যা বাংলালিংক গত তিন বছর ধরে সাফল্যের সঙ্গে আয়োজন করে আসছে।