২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের আরও আয়োজন

নববর্ষের পোশাকে শুধু লাল-সাদা নয়, থাকছে নানান উজ্জ্বল রংয়ের সমাহার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 05:06 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

চরকা চরকা

লা রিভ লা রিভ

মেনজ ক্লাব মেনজ ক্লাব

ভাসাভির বৈশাখি ফ্যাশন ভাসাভির বৈশাখি ফ্যাশন

চরকা

চরকা

চরকা

পহেলা বৈশাখ উপলক্ষ্যে তাদের সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তা, পাঞ্জাবি ও ফতুয়া। বৈশাখের ঐতিহ্যবাহী নকশা, ফুল ও আলপনা মোটিফে পোশাকগুলো করা হয়েছে। রং হিসেবে লাল, সাদা, কালো, হলুদ, নীল, বেগুনি ও কমলাসহ উজ্জ্বল রং প্রাধান্য পেয়েছে। টাঙ্গাইলের তাঁতের শাড়ি, খাদি, সুতি ও তাঁতের তৈরির কাপড় প্রাধান্য দেওয়া হয়েছে। পোশাকে ব্লক, ব্রাশ, কারচুপি, এমব্রয়ডারি ও প্যাচওয়ার্কের কাজ করা হয়েছে। ছাঁটে রয়েছে ভিন্নতা। বৈশাখি পোশাকগুলোর মূল্যসীমা ৩৫০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। মিরপুর, বেইলি রোড, আনাম র্যাং গস প্লাজা, ওয়ারিতে রয়েছে তাদের বিক্রয়কেন্দ্র।

লা রিভ

লা রিভ

লা রিভ

লা রিভ

‘মঙ্গল শোভাযাত্রা’ বিষয়ের উপর ভিত্তি করে নববর্ষের পোশাক সাজিয়েছে এই প্রতিষ্ঠান। সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাই, এমব্লিশমেন্ট, সূচিকর্ম ও ধাতব বস্তু ব্যবহার করে নকশা করা হয়েছে। প্রথাগত বৈশাখি মোটিফ ও রংয়ের উপর ভিত্তি করে সালোয়ার কামিজ, কুর্তা, পাঞ্জাবি ও ফতুয়াতে কারচুপি সূচিশিল্প, টাই-ডাই, বাটিক, ব্লক, এম্ব্রয়ডারির ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে উৎসব উপযোগী আমেজ। গতানুগতিক লাল ও সাদা রং ছাড়াও গ্রীষ্মের উপযোগী বিভিন্ন উজ্জ্বল রং, যেমন: সবুজ, নীল, হলুদ, মানডারিন ইত্যাদি ব্যবহার করে এই সংগ্রহকে করেছে আরও নজরকাড়া। গরমের কথা মাথায় রেখে বেশিরভাগ পোশাক তৈরিতে সুতি ও সুতিজাত কাপড় ব্যবহার করা হয়েছে। এছাড়াও লিনিন, শিফন, মসলিন কটন, লায়েক্রা, সার্টিন, ভয়েল, মারসেরাইজড কটন ইত্যাদি বিভিন্ন রকমের কাপড়।

মেনজ ক্লাব

মেনজ ক্লাব

মেনজ ক্লাব

মেনজ ক্লাব

পুরান মোটিফয়ের পাশাপাশি প্রচলিত সমকালীন তারুণ্যের পছন্দনীয় নকশা নিয়ে এবারের বৈশাখের বিষয় নির্বাচন করেছে তারা। বৈশাখের পাঞ্জাবিতে থাকছে সুক্ষ নকশা আর সূচি কর্মের সম্মিলিত ক্যানভাস। লাল ও সাদা ছাড়াও রয়েছে অপ্রচলিত রংয়ের খেলা। ক্যাজুয়াল বা ফরমাল অন্যান্য পোশাকের পাশাপাশি, সেমি ফিট বৈশাখের এই পাঞ্জাবিগুলো পাওয়া যাবে ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রামের সকল বিক্রয়কেন্দ্রে।

ভাসাভির বৈশাখি ফ্যাশন

ভাসাভির বৈশাখি ফ্যাশন

ভাসাভির বৈশাখি ফ্যাশন

ভাসাভির বৈশাখি ফ্যাশন

বরাবরের মতো এবারও তারা বৈশাখি লাইভ ফ্যাশন শো আয়োজন করেছিল। ৮ এপ্রিল, মঙ্গলবার গুলশানের নিজস্ব বিক্রয়কেন্দ্রে ফ্যাশন শো’র উদ্বোধন করেন কন্ঠশিল্পী রুনা লায়লা। উপস্থিত ছিলেন ভাসাভি’র ব্যবস্থাপনা পরিচালক কামাল জামানসহ দেশি-বিদেশি মডেল, চলচ্চিত্র ও টিভি অভিনেতা-অভিনেত্রীগণ।

রাজু ও নাহিদের কোরিওগ্রাফিতে ফ্যাশন শো’তে ভাসাভির বৈশাখি গহনার পাশাপাশি তুলে ধরা হয় আবহমান বাংলার নানান রূপ ও পোষাক। বৈশাখি লাইভ ফ্যাশন শো প্রসঙ্গে ভাসাভি’র ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান বলেন, “পোশাক আর জুয়েলারির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। এই জন্যই ক্রেতাদের উপস্থিতিতে ব্যতিক্রমী এ ফ্যাশন শো’র আয়োজন।”

ছবি: স্ব স্ব প্রতিষ্ঠানের সৌজন্যে।