আবেগের বিশ্বজয়!
ফুটবল শুধু একটি খেলা নয়, খেলার চেয়েও অনেক বড় কিছু। বিশ্বের সবাইকে যেন কাছে নিয়ে আসার, এক করার একটি ব্যাপার। তাই বিশ্বকাপ ট্রফিটি শুধু খেলায় অংশগ্রহণকারী দেশগুলোর নয়, এটি সবার!
তাই তো ফিফা আর কোকাকোলা বাংলাদেশে গতবছর ডিসেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত তিনদিনের জন্য বিশ্বকাপ ট্রফি দেখার ব্যবস্থা করে। সারাবিশ্বের অসংখ্য ফুটবল অনুরাগীর জন্য এটি ছিল কাপটিকে কাছ থেকে দেখার এক অপুর্ব সুযোগ।
শুধু কাপ দেখতে পারার উচ্ছ্বাসই ছিল না এই দেশে সঙ্গে ছিল কিছু বিশেষ মানুষের আবেগের কাহিনি। এমনি একজনের নাম সুয়েলা মং মারমা। যিনি তার জীবন উৎসর্গ করেছেন ফুটবলের ‘আবেগ’ ছড়িয়ে দিতে সবার মাঝে।
আঘাতের কারণে মারমা নিজে ফুটবল খেলার আনন্দ থেকে বঞ্চিত হলেও এই খেলার ব্যাপারে উত্সাহ থেকে সরে আসেননি এক ফোঁটাও। দমে যাননি এক ইঞ্চিও। উল্টো ফুটবল খেলার আনন্দ অন্যের মাঝে বিলিয়ে দিতে স্ত্রীর স্বর্ণের গয়না বন্ধক পর্যন্ত রেখেছেন! কী অসাধারণ আবেগ ফুটবলের প্রতি!
মারমা মহিলাদের জন্য একটি ফুটবল স্কুল খুলেছেন। সে স্কুলের ছাত্রীরা হতাশ করেনি তাকে, বাংলাদেশ জাতীয় মহিলা দলেও ঠাঁই নিয়েছেন কেউকেউ।
আঘাত তাকে হতাশ করতে পারেনি। বরং তিনি তার স্বপ্ন ছড়িয়ে দিতে লাগলেন অন্যের মাঝে।
ফিফা ও কোকাকোলার উদ্যোগে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বকাপ ট্রফি ট্যুরের ভিডিও।
