২৬ মার্চ সাইকেল র্যালি
বাংলাদেশের অন্যতম সাইক্লিস্ট গ্রুপ বিডিসাইক্লিস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাইকেল র্যালির আয়োজন করেছে। ২৬ মার্চ সকাল ৭টায় ‘ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন রাইড’ নামের এই র্যালি শহিদমিনার থেকে শুরু হবে।
সকাল ৭টার আগে সকল সাইক্লিস্টদের জড়ো হওয়ার পর লাল-সবুজ রংয়ে সাইকেলগুলো সাজানো হবে। সঙ্গে থাকবে বাংলাদেশের পতাকা।
সকাল ৮টায় শুরু হয়ে এই র্যালি প্রায় ২০কি.মি. এলাকা প্রদক্ষিণ করবে। রাস্তা হিসেবে ব্যবহার হবে ধানমন্ডি, বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি, কাজী নজরুল ইসলাম অ্যাভনিউ, ফার্মগেইট ও বিজয় সরণি।
বেলা ১০টায় শেষ হবে এই র্যালি।
